Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সিজেপির হাল অজিঙ্ক্য শিন্ডের হাতে দিলেন অভিজিৎ দীপকে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৯:০৮
শেয়ার করুন:
সিজেপির হাল অজিঙ্ক্য শিন্ডের হাতে দিলেন অভিজিৎ দীপকে

অভিজিৎ দীপকের পাশে অজিঙ্ক্য শিন্ডে

দিল্লিতে কী ঘটতে পারে, তা আগেই আঁচ করেছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দলের শীর্ষ নেতারা আটক থাকায় আন্দোলন এগিয়ে নেওয়ার দায়িত্ব অজিঙ্ক্য শিন্ডের হাতে তুলে দিয়েছেন তিনি। অন্য নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত সিজেপির সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত শিন্ডে বিক্ষোভের নেতৃত্ব দেবেন বলে শনিবার আগে থেকে ধারণ করা এক ভিডিওতে ঘোষণা করেন দীপকে।

বিমান থেকে দীপকেকে আটক করার কিছুক্ষণ পর সিজেপির এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে দলের শীর্ষ নেতারা অনুপস্থিত থাকায় শিন্ডের হাতে আন্দোলনের দায়িত্ব তুলে দিতে দেখা যায় দীপকেকে।

ভিডিওতে দীপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তার অর্থ হলো, আমাকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্ক্য বিক্ষোভ ও সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবে। দয়া করে আপনারা তার নির্দেশনা অনুসরণ করুন।’

এক ভিডিও বার্তায় শিন্ডে সমর্থকদের যন্তর মন্তরের দিকে এগিয়ে যেতে বলেন। পুলিশ যেখানে তাদের থামাবে, সেখানেই বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শিন্ডে বলেন, ‘সরকার আমাদের ঐক্যকে ভয় পাচ্ছে। দয়া করে যন্তর মন্তরে আসুন। পুলিশ যদি আপনাদের থামায়, তাহলে সেই জায়গাকেই যন্তর মন্তরে পরিণত করুন।’

আরও পড়ুন

মোদিকে ব্যঙ্গ করে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ ডাকলেন মাস্ক

১০ অক্টোবর ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজ রাজধানীতে অবতরণের পর সেটিতে প্রবেশ করেন দিল্লি পুলিশের সদস্যরা। সেখান থেকেই দীপকে এবং সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।

মহারাষ্ট্রের বাসিন্দা অজিঙ্ক্য শিন্ডে বহু বছর ধরে অভিজিৎ দীপকের ঘনিষ্ঠ সহযোগী। এর আগে তিনি আম আদমি পার্টির (এএপি) মহারাষ্ট্র দলের সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, ২০১৬ সালে গোয়ায় প্রথম দীপকের সঙ্গে তার পরিচয় হয়।

এএপির হয়ে পূর্ণকালীন কাজ করতে শিন্ডে করপোরেট চাকরি ছেড়ে দিয়েছিলেন। দলে যোগ দেওয়ার পর গোয়ার নির্বাচনের জন্য এক বছর কাজ করেন তিনি। গোয়া বিধানসভা নির্বাচনে দলটি কোনো আসন না পেলেও শিন্ডে দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন এবং এএপির মহারাষ্ট্র দলের সঙ্গে কাজ শুরু করেন। জানা গেছে, তিনি মহারাষ্ট্রের প্রতিটি জেলা সফর করেছেন। রাজ্যটির উপকূলীয় শহর আলিবাগে তার বাড়ি।

সূত্র: এনডিটিভি

ককরোচ জনতা পার্টিঅভিজিৎ দীপকেদিল্লিবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত