Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে রাস্তায় নামাজ বন্ধের হুঁশিয়ারি বিজেপি সরকারের

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৯:৫৭
পশ্চিমবঙ্গে রাস্তায় নামাজ বন্ধের হুঁশিয়ারি বিজেপি সরকারের

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের রাস্তায় আর নামাজ পড়তে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। এমনকি বহু বছর ধরে কলকাতার রেড রোডে হওয়া ঈদের নামাজও আর অনুমতি পাবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তার এমন মন্তব্যে মুসলিমদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

বিজেপি সরকারের দাবি, আদালতের নির্দেশ মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, আইন ও শৃঙ্খলার নাম করে মুসলিমদের ধর্মীয় অধিকারকেই টার্গেট করা হচ্ছে দীর্ঘদিন। এতদিন বাইরের রাজ্যগুলোতে এসব হতো। এখন পশ্চিমবঙ্গতেও শুরু করেছে বিজেপি। কারণ বছরের পর বছর ধরে কলকাতার বিখ্যাত রেড রোডে ঈদের নামাজ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। সেখানে হঠাৎ করে নিষেধাজ্ঞা চাপানোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে একাংশ।

এমনকি গত বছরও রেড রোডে ঈদের নামাজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে সেনাবাহিনী অনুমতি না দিলেও পরে সময়সূচিতে পরিবর্তন এনে নামাজের অনুমতি দেওয়া হয়। ফলে এখন নতুন করে এই কড়াকড়ি কেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

সমালোচকদের মতে, বিজেপি সরকার ক্ষমতায় এসেই এমন বিষয় সামনে এনে রাজ্যে ধর্মীয় মেরূকরণের রাজনীতি শুরু করেছে। শুধু নামাজ নয়, গরু পাচার ও পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করেও কড়া অবস্থানের কথা বলেছে বিজেপি সরকার। বিজেপি নেতারা বারবার এ বিষয়গুলোকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে জুড়ে দেখানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

বিরোধীদের বক্তব্য, অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু গোটা একটি সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। বিজেপি বাংলায় নিজেদের ভোটব্যাংক শক্ত করতে ধর্মীয় ইস্যুকে সামনে আনছে।

পশ্চিমবঙ্গবিজেপি সরকারনামাজ বন্ধের হুঁশিয়ারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা