Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বাংলায় শুরু ডিটেনশন ক্যাম্প

শাওনী দত্ত, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২১:৫৬
বাংলায় শুরু ডিটেনশন ক্যাম্প

সংগৃহীত ছবি

অনুপ্রবেশ ইস্যুতে বারবার দিল্লির সরকার সুর চড়িয়েছে বাংলার পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে ক্ষমতায় এসে কাঁটাতারের বেড়া আর অনুপ্রবেশকারী ধরতে তৎপর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। ভোটার তালিকায় নাম না থাকলেই বাংলার বা দেশের নাগরিক নন সাধারণ মানুষ, একথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে যাদের নাম ভোটার তালিকায় নেই তাদের কী হবে? এবার পশ্চিমবঙ্গের সরকার বিজ্ঞপ্তি জারি করে জেলাশাসকদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। তবে এবার এই ধরনের ক্যাম্পের নাম দেওয়া হয়েছে হোল্ডিং সেন্টার। সাধারণ মানুষের এই হয়রানিতে সরব তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন করে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে যারা ভোটের আগে প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত অ্যাপালেট ট্রাইবুনালে আবেদন করেছিলেন, তাদের ৯০ শতাংশের বেশি ভোটার তালিকায় আবার ফিরে পেয়েছেন নিজেদের জায়গা। তবে বাকি অংশের মানুষের ভবিষ্যৎ এখনও রয়েছে ঝুলে।

তারই মধ্যে এবার পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ধরতে তৎপর বিজেপির সরকার। ভোটার তালিকায় নাম না থাকলেই ভারতীয় নয় বলে সেই নাগরিকরা চিহ্নিত হবে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো রাজ্যের পার্বত্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সব জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন হোল্ডিং সেন্টার তৈরি করেন তারা। কীভাবে সেই হোল্ডিং সেন্টার তৈরি হবে, তা নিয়ে আট পাতার আলাদা নির্দেশিকাও পাঠানো হয়েছে জেলা শাসকদের। এই কাজে জেলা পুলিশ সুপার থেকে রাজ্যে ডিজিপি পর্যন্ত পদাধিকারীদের জেলা প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সরকার আরও জানিয়েছে, ‘এই কেন্দ্রগুলোয় অবৈধ অনুপ্রবেশকারী এবং রাজ্যের কারাগার থেকে মুক্তি পাওয়া বিদেশি বন্দিদের রাখা হবে। এসব কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হচ্ছে নির্দেশ।’ 

এর আগে কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর নির্দেশনা জারি করেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেন্দ্রের সেই নির্দেশনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছিল আগের প্রশাসন। 

তিনি বলেছেন, তার সরকার ক্ষমতায় আসার পর এ-সংক্রান্ত আইনগুলো রাজ্যে কার্যকর করা হয়েছে। যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় পড়বেন না, দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে তাদের। 

তিনি উল্লেখ করেন, তাদের সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। পরে বিএসএফ সম্পন্ন করবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া।

এর আগে দীর্ধদিন ধরে ডিটেনশন ক্যাম্প রয়েছে ভারতের আসামে। সেখানে একাধিক ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে ধরে রাখা রয়েছে। আবার এই ডিটেনশন ক্যাম্প থেকেই মুক্তি পেয়ে পশ্চিমবঙ্গের নিজের বাড়িতে ফিরে গিয়েছেন এক যুবক, এমন নজিরও রয়েছে। বাংলার ক্ষেত্রে কী হবে, এখন সেটাই প্রশ্ন রাজ্যের মানুষের।

যে সব মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা এই হোল্ডিং সেন্টারের নির্দেশিকার পরে চিন্তায় পড়েছেন। যাদের নাম বাদ পড়েছে তাদের একটা বড় অংশ হিন্দু সম্প্রদায়ের মহিলা ও মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই নির্দেশিকায় এই শ্রেণির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

তবে এভাবে জেলখানার পরিবেশ তৈরি করে বিজেপির দিল্লির ক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘কত জেল বানাবে বানাও। আমরা দেখতে চাই গোটা দেশে কত জেল রয়েছে। বাংলায় আপনারা যত অত্যাচার করবেন তত লোকসান দিল্লিতে হবে। এখন আমরা বাংলা থেকে মুক্ত হয়ে গিয়েছি। জোর করে আপনারা আমাদের ভোট চুরি করে নিয়েছেন। আপনারা সব সময়ই মহিলা, যুব, সংখ্যালঘু বিরোধী।’

পশ্চিমবঙ্গআটক শিবিরহোল্ডিং সেন্টার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন