Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, জানা যাবে রাতে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৪:২৩
পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, জানা যাবে রাতে

বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নিতে শুক্রবার বেলা ১১টার পর কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির বড় জয়ের পর কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছিলো আলোচনা। সেই জল্পনার অবসান হতে চলেছে আজ রাতেই। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

বৈঠকে অংশ নিতে শুক্রবার বেলা ১১টার পর কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকে।

সেখান থেকে তিনি চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পূজা দিয়ে তিনি যাবেন নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তিনি।

বিজেপি সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বৈঠকেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম। এরপর আর আগামীকাল শনিবার (৯ মে) ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।

দলটির অভ্যন্তরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। তবে দলের ভেতরে-বাইরে একটি নামই সবচেয়ে বেশি জোরালোভাবে আলোচিত হচ্ছে, তিনি শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা যুগের ইতি, ভাঙল বিধানসভা

০৭ মে ২০২৬

বিশ্লেষকদের মতে, শুভেন্দুর জোরালো দাবিদার হওয়ার পেছনে রয়েছে এক অনন্য ইতিহাস। তিনি পরপর দুবার রাজ্যের দাপুটে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নির্বাচনী যুদ্ধে পরাজিত করেছেন।

২০২১ সালে নন্দীগ্রামে ১ হাজার ৯৫৬ ভোটে জয়ের পর এবারের নির্বাচনে মমতার নিজস্ব এলাকা ভবানীপুরে গিয়ে শুভেন্দু ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তাকে হারিয়েছেন।

দলটির অভ্যন্তরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। তবে দলের ভেতরে-বাইরে একটি নামই সবচেয়ে বেশি জোরালোভাবে আলোচিত হচ্ছে, তিনি শুভেন্দু অধিকারী।

বাংলার রাজনৈতিক ইতিহাসে কোনো বিরোধী দলনেতা খোদ মুখ্যমন্ত্রীকে তার নিজের ঘরে গিয়ে এভাবে দু-দুবার পরাজিত করছেন, এমন নজির বিরল। শুধু ভবানীপুর নয়, এবার জোড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়ে নন্দীগ্রামেও তৃণমূল প্রার্থী পবিত্র করকে প্রায় ১০ হাজার ভোটে হারিয়েছেন শুভেন্দু।

ফলে দলের ভেতর থেকেই রব উঠেছে, এই ঐতিহাসিক জয়ের কাণ্ডারি হিসেবে মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দুই সবচেয়ে যোগ্য ব্যক্তি। তবে চূড়ান্ত সিলমোহর দেবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে আসা অমিত শাহ।

আরও পড়ুন

মোদির পদ্মফুল ফোটালেন শুভেন্দু

০৪ মে ২০২৬

শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটপ্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন সরকারের শপথের দিনে তিনি বাংলায় আসবেন। সেই কথা রাখতেই শনিবার সকাল ৮টা ৫ মিনিটে দিল্লির পালম বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে রওনা দেবেন তিনি।

সকাল ১০টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাড হয়ে সড়কপথে তিনি পৌঁছাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন সরকারের পথচলার সাক্ষী থাকবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই তিনি বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন।

সূত্র : দ্য ওয়াল।

পশ্চিমবঙ্গ বিধানসভানির্বাচনভারতবিজেপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার