Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নরেন্দ্র মোদি

অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ক নানা খাতে সহযোগিতার বড় সুযোগ এনে দিয়েছে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৩১
অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ক নানা খাতে সহযোগিতার বড় সুযোগ এনে দিয়েছে

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করমর্দন করছেন। ছবি : রয়টার্স

অস্ট্রেলিয়ার সঙ্গে পারমাণবিক ও নবায়নযোগ্য শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ এবং সবুজ হাইড্রোজেনের ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতার জন্য ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সময় বুধবার রাতে মেলবোর্নে পৌঁছানোর পর তিনি অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক রোডম্যাপ বিষয়ক ব্যবসায়িক অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেছেন।

মোদি বলেছেন, অস্ট্রেলিয়ার প্রযুক্তি, পুঁজি ও সম্পদ ভারতের জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। তিনি স্বল্প-কার্বন অ্যালুমিনিয়াম প্রকল্পে সম্ভাব্য সহযোগিতার ইঙ্গিতও দিয়েছেন।

এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন উভয় দেশই অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চাইছে। ভারত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তার জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম মজুদের দিকে নজর রাখছে এবং অস্ট্রেলিয়া তার শীর্ষ অংশীদার চীনের ওপর নির্ভরতা কমিয়ে বাণিজ্যে বৈচিত্র্য আনতে চাইছে।

এ প্রসঙ্গে মোদি বলেছেন, ‘এই ক্ষেত্রে সহযোগিতা করার ঐতিহাসিক সুযোগ আমাদের রয়েছে। ভারত আপনার তহবিলগুলোর জন্য একটি নিরাপদ, স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধির সুযোগ দেবে।’

একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার ব্যবসায়ী সম্প্রদায়কে ভারতের সড়ক, বন্দর, রেল ও নগর পরিকাঠামো প্রকল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার বৃহত্তম পেনশন তহবিল অস্ট্রেলিয়ানসুপার বৃহস্পতিবার জানিয়েছে, তারা ভারতের ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে আরও ৫০ কোটি অস্ট্রেলীয় ডলার (৩৪.৭ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করবে।

অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ সংবাদপত্র বুধবার জানিয়েছে, ভারতে ইউরেনিয়াম রপ্তানি-সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হতে পারে। যদিও ২০১৪ সালে উভয় দেশ একটি পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সম্মত হয়েছিল, পারমাণবিক জ্বালানি যেন শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন— শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করার উদ্বেগের কারণে ইউরেনিয়াম রপ্তানি সীমিত ছিল।

ব্যবসায়িক অনুষ্ঠানে মোদির সঙ্গে সাক্ষাতের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতীয় প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এক ‘জীবন্ত সেতু’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মোদির দূরদৃষ্টি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সম্পর্কের রূপরেখা পুনর্গঠনে সহায়তা করেছে।

আনুষ্ঠানিক আলোচনার জন্য বৃহস্পতিবার রাতে উভয় নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পর ভারত অস্ট্রেলিয়ার পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন।

সূত্র: রয়টার্স 

নরেন্দ্র মোদিভারত-অস্ট্রেলিয়ামোদির অস্ট্রেলিয়া সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!