অস্ট্রেলিয়ার সঙ্গে পারমাণবিক ও নবায়নযোগ্য শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ এবং সবুজ হাইড্রোজেনের ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতার জন্য ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার রাতে মেলবোর্নে পৌঁছানোর পর তিনি অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক রোডম্যাপ বিষয়ক ব্যবসায়িক অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেছেন।মোদি বলেছেন, অস্ট্রেলিয়ার প্রযুক্তি, পুঁজি ও সম্পদ ভারতের জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। তিনি স্বল্প-কার্বন অ্যালুমিনিয়াম প্র...