Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে সংখ্যালঘু খাতে বরাদ্দ কমানো নিয়ে বিধানসভায় বিতর্ক

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৫:৪০
পশ্চিমবঙ্গে সংখ্যালঘু খাতে বরাদ্দ কমানো নিয়ে বিধানসভায় বিতর্ক

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গের নতুন বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমানোর অভিযোগকে কেন্দ্র করে বিধানসভায় ক্রমশ তীব্র হচ্ছে রাজনৈতিক বিতর্ক। বুধবার চলতি বাজেট অধিবেশনে বিরোধী শিবিরের পাশাপাশি একাধিক মুসলিম বিধায়কও সরব হয়েছেন এই ইস্যুতে। তাদের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক অগ্রগতির ক্ষেত্রে যে আর্থিক সহায়তা প্রয়োজন, নতুন বাজেটে তার যথাযথ প্রতিফলন দেখা যায়নি।

বুধবার বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির প্রতি আস্থা রেখেছিল একসময়। কিন্তু সময়ের সঙ্গে সেই রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। তার দাবি, সাম্প্রতিক নির্বাচনে মুসলিম ভোটের একটি অংশের সমর্থনও বর্তমান সরকারকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে। সেই প্রেক্ষাপটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমে যাওয়া হতাশাজনক।

হুমায়ুন কবির আরও বলেছেন, অকারণে সরকারের বিরোধিতা করতে চান না তিনি। সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ থাকলে প্রশংসাও করা উচিত তার। তবে সমাজের কোনো অংশকে বঞ্চিত করা হলে তার বিরুদ্ধে বিধানসভার ভেতরে ও বাইরে প্রতিবাদ চালিয়ে যাবেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বাজেটে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ কমানোর প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক গোলাম রব্বানিও। তার বক্তব্য, শিক্ষার সুযোগ ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সুর শোনা যায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্যেও। তার ভাষ্য, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ পরিবেশের জন্য পরিচিত। সেই কারণে সংখ্যালঘুদের শিক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো আরও সংবেদনশীলতার সঙ্গে দেখা প্রয়োজন ছিল। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ কমানো হলে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে।

মুর্শিদাবাদের বিধায়ক মোহতাব শেখও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, একটি সরকার ক্ষমতায় আসার পর সব সম্প্রদায়ের প্রতি সমান দায়িত্ব পালন করা উচিত। কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উপেক্ষিত মনে হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া কাম্য নয়। এর আগে মঙ্গলবার একই ইস্যুতে তীব্র সমালোচনা করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, সরকার উন্নয়নের দাবি করলেও বাস্তবে সংখ্যালঘু উন্নয়ন খাতেই সবচেয়ে বেশি কাটছাঁট করা হয়েছে। নওশাদের দাবি, পূর্ববর্তী বাজেটে যেখানে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকারও বেশি ছিল, সেখানে নতুন বাজেটে তা প্রায় দুই হাজার কোটির ঘরে নেমে এসেছে। তার বক্তব্য, অন্যান্য বহু ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি পেলেও সংখ্যালঘু খাতে দেখা যাচ্ছে উল্টো চিত্র।

পীরজাদা মহম্মদ নওশাদ সিদ্দিকীরাজ্যের বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও। তার অভিযোগ, কর্মসংস্থান সৃষ্টি, সংখ্যালঘু উন্নয়ন এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোয় মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলোয় আরও জোর দেওয়া প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সংখ্যালঘু সংগঠনগুলোর একাংশ উদ্বেগ প্রকাশ করেছে বাজেট নিয়ে। কলকাতার সমাজকর্মী সাবিনা ইয়াসমিন মনে করেন, সংখ্যালঘু উন্নয়ন মানে শুধু একটি সম্প্রদায়ের উন্নয়ন নয়, বরং শিক্ষার প্রসার, দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষের ক্ষমতায়ন। এই খাতে বরাদ্দ কমে গেলে দীর্ঘমেয়াদে পড়তে পারে তার প্রভাব।

কলকাতার পার্ক সার্কাস এলাকার এক বাসিন্দা আব্দুল কাদেরের কথায়, সরকার যেই হোক, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সবচেয়ে জরুরি। বাজেটে সেই বিষয়গুলোর ওপর বিশেষ নজর থাকা উচিত।

পশ্চিমবঙ্গসংখ্যালঘু সম্প্রদায়বিধানসভাসংখ্যালঘু উন্নয়ন খাত
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    advertiseadvertise