Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

যমজ ভাইরা বিয়ে করলেন যমজ বোনদের, দায়িত্বরত যাজকও যমজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৫:১৪
শেয়ার করুন:
যমজ ভাইরা বিয়ে করলেন যমজ বোনদের, দায়িত্বরত যাজকও যমজ

সংগৃহীত ছবি

কিছু বিয়ে মনে রাখা হয় ফুলের জন্য, কিছু সংগীতের জন্য। কেরালার চাঙ্গানাশেরিতে বিরল একটি বিয়ে সম্পন্ন হয়েছে। যমজ দুই ভাই বিয়ে করেছেন যমজ দুই বোনকে। বিয়েতে দায়িত্বরত যাজকসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সবাই ছিলেন যমজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার চাঙ্গানাশেরি মেট্রোপলিটন চার্চে বিরল এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় আখিল কে থমাস মাগি মেরি থমাসের হাত ধরে দাঁড়িয়েছিলেন এবং তার যমজ ভাই নিখিল কে থমাস দাঁড়িয়েছিলেন মাগি মেরির যমজ বোন মারিয়া মেরি থমাসের পাশে।

বিরল এই উদযাপন আরও বিশেষ হয়ে উঠে যখন যমজ যাজকরা অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং যমজ বেদি ছেলেরা তাদের সহায়তা করেছেন। দুই পরিবারের জন্য এ বিয়ে ছিল তাদের বছরের পর বছর ধরে লালিত স্বপ্নের পূরণ।

বর আখিল ও নিখিল হলেন কুঞ্জুমন থমাস চাঙ্গানাশেরির ভেট্টুপারাম্বিলের জোমোলের যমজ ছেলে। কনে মাগি ও মারিয়া হলেন পাথানামথিট্টা জেলার কুলাতুরের কুম্বুলুভেলিলের তোমিচান ও মেরিকুট্টির যমজ মেয়ে।

বিয়ের অনুষ্ঠানকে আরও বিরল করে তুলেছেন কাঞ্জিরাপ্পল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার অ্যাজো পেঝুমকাট্টিল। তারাই বিয়ে সম্পন্ন করিয়েছেন। বেদিতে তাদের সহায়তা করেন পালার যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।

প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় যমজ রাখার পরিকল্পনা আকস্মিক ছিল না। যমজ বোনেরা নিজেরাই যমজ যাজক খুঁজেছিলেন এবং শেষ পর্যন্ত কোথানাল্লুরের একটি গির্জার মাধ্যমে তাদের খুঁজে পান। এই গির্জা যমজদের সমাবেশের জন্য পরিচিত।

বোনেরা জানিয়েছেন, শৈশব থেকেই তাদের স্বপ্ন ছিল যমজদের ঘিরে বিয়ে করা। তাদের বাবা-মা এবং পরিবারও এটা চেয়েছিলেন। যিশু খ্রিস্ট এটা সম্ভব করেছেন। যাজকদের নিমন্ত্রণ জানালে তারা তৎক্ষণাৎ রাজি হয়েছেন।

বিয়ে সম্পন্নকারী যাজকরাও বললেন, তারা এই অনুষ্ঠান সবসময় মনে রাখবেন। তারা বলেছেন, যমজদের বিয়ে সম্পন্ন করানো খুবই বিশেষ। এটি এমন অভিজ্ঞতা, যা আজীবনের স্মৃতি তৈরি করে। এমন অনুষ্ঠান আমাদের মঙ্গল ও একসঙ্গে থাকার কথা মনে করিয়ে দেয়।

নিজেদের যমজ জীবন নিয়ে তারা জানিয়েছেন, ‘তারা একসঙ্গে জন্মেছেন এবং একসঙ্গে নতুন জীবন শুরু করছেন। আমরাও একসঙ্গে যাজকত্বে প্রবেশ করেছি। এগুলো সুন্দর স্মৃতি।’

অতিথিদের জন্য এ বিয়ে অন্য যেকোনো বিয়ে থেকে আলাদা। পরিবারগুলোর জন্য এটি ছিল শৈশবের স্বপ্নের পূরণ।

সূত্র : এনডিটিভি 

যমজ ভাইযমজ বিবাহকেরালাভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা