Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দিল্লিমুখী হাজারো কৃষক, ককরোচ আন্দোলনের মধ্যেই নতুন চাপে মোদি সরকার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:২১
দিল্লিমুখী হাজারো কৃষক, ককরোচ আন্দোলনের মধ্যেই নতুন চাপে মোদি সরকার

পিটিআই

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের উত্তাপের মধ্যেই নতুন চাপ তৈরি করেছেন পাঞ্জাবের কৃষকরা। ভারত-যুক্তরাষ্ট্র প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ঘোষিত ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ যোগ দিতে মঙ্গলবার হাজার হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা হলেও পাঞ্জাব-হরিয়ানা সীমান্তেই তাদের পথ আটকে দেয় হরিয়ানা পুলিশ। এতে দিল্লির চলমান রাজনৈতিক অস্থিরতায় যোগ হয়েছে নতুন মাত্রা।

জানা গেছে, শম্ভু সীমান্তে পৌঁছানোর পর পাঞ্জাব থেকে আসা কৃষকদের সামনে বিশাল ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। তবে আমবালা, কুরুক্ষেত্র ও আশপাশের জেলা থেকে আসা হরিয়ানার কৃষকদের দিল্লিমুখী যাত্রায় কোনো বাধা দেওয়া হয়নি।

সীমান্তে এই কড়াকড়ি ২০২৪ সালের বহুল আলোচিত ‘দিল্লি চলো-২’ আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে সময়ও রাজধানীতে কৃষকদের প্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সিমেন্টের ব্লক, লোহার পেরেক ও বহুস্তরীয় ব্যারিকেড বসিয়ে কার্যত পরিণত করা হয়েছিল দুর্গে।

দিল্লিতে প্রবেশ করতে না পেরে এখন শম্ভু সীমান্তকেই অস্থায়ী আন্দোলনস্থলে পরিণত করেছেন ক্ষুব্ধ কৃষকরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে রাজধানীতে সমবেত হওয়ার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তারা হরিয়ানা ও পাঞ্জাব—উভয় রাজ্য সরকারের সমালোচনা করেছেন এ ঘটনায়।

বিকেইউ (শহীদ ভগত সিং) নেতা তেজবীর সিং অভিযোগ করেন, পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরে ঢুকে ব্যারিকেড স্থাপন করেছে হরিয়ানা পুলিশ। তার দাবি, এ ঘটনায় বাধা না দিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে পাঞ্জাব সরকার।

এরই মধ্যে সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করে ককরোচ জনতা পার্টি। হাজারো তরুণের সেই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।

বিশ্লেষকদের মতে, সিজেপির নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কৃষকদের নতুন কর্মসূচি মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। দিল্লিতে দুটি ভিন্ন ইস্যুর আন্দোলন একসঙ্গে গতি পাওয়ায় কেন্দ্রীয় সরকারের জন্য আরও জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি।

কৃষক আন্দোলনদিল্লিককরোচ আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise