Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বৃষ্টিতে পুলিশের পা ধরে অভিজিৎ দীপকের আকুতি

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৩৯
বৃষ্টিতে পুলিশের পা ধরে অভিজিৎ দীপকের আকুতি

ভাইরাল ভিডিওতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পুলিশের পা ধরতে দেখা যায়। ছবি : আগামীর সময়

নয়াদিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি এক পুলিশ কর্মকর্তার সামনে হাঁটু গেড়ে বসে পা ধরে অনুরোধ করছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক।

গত প্রায় ২০ দিন ধরে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীদের মূল দাবি, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণ, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন উঠলেও সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে অভিজিৎ দীপকে দাবি করেছেন, ভারি বৃষ্টির কারণে আন্দোলনস্থলে একটি ত্রিপল বা অস্থায়ী ছাউনি বসানোর অনুমতি চেয়েছিলেন তিনি। কয়েক দিন ধরে দিল্লিতে তুমুল বৃষ্টি চলায় আন্দোলনকারীদের বিছানা, কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী ভিজে যায়।

তার অভিযোগ, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সামান্য ত্রিপল বসানোর অনুমতিও মেলেনি। সেই কারণেই তিনি পুলিশের কাছে অনুরোধ জানাতে বাধ্য হন। ভিডিওতে দেখা যায়, তিনি বারবার আন্দোলনকারীদের দুর্ভোগের কথা তুলে ধরছেন।


আরও পড়ুন

ককরোচ পার্টির এক্স অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশ আদালতের

০৭ জুলাই ২০২৬

এদিকে আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ মুখ সমাজকর্মী তথা বিজ্ঞানী সোনম ওয়াংচুক। ২৮ জুন থেকে তিনি অনশন শুরু করেন। অনশনের ১৩ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে।



বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দীর্ঘ অনশনের প্রভাব শরীরে স্পষ্ট হয়ে উঠছে। তবুও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্পে অনড়।



আন্দোলনকারীদের মতে, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং জবাবদিহির দাবিতে। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।



পুলিশ কর্মকর্তার পা ধরে অনুমতি চাওয়ার সেই মুহূর্ত এবং অনশনে দুর্বল হয়ে পড়া সোনম ওয়াংচুকের ছবি এখন আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, দেশের রাজধানীতে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসে আন্দোলনকারীদের কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আন্দোলন যত দীর্ঘ হচ্ছে, ততই এই প্রশ্ন এবং বিতর্ক আরও তীব্র হয়ে উঠছে।



উল্লেখ্য যে, আন্দোলন যত দীর্ঘ হচ্ছে ততই বিভিন্ন মহলের সমর্থন বাড়তে শুরু করেছে। প্রথম থেকেই আন্দোলনের পাশে দাড়ান শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে তিনি নিজেই আমরণ অনশনে বসেন। অভিনেতা প্রকাশ রাজও প্রকাশ্যে সমর্থন জানান।



এরপর যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি ও বর্ষীয়ান নেত্রী বৃন্দা কারাত। সাম্প্রতিক সময়ে আন্দোলনস্থলে গিয়ে সংহতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং সিপিআই(এম)-এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসও।



এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ছাত্রনেতা-নেত্রী, বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধি, চাকরিপ্রার্থী, ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও আন্দোলনে যোগ দিয়েছেন।




অভিজিৎ দীপকেককরোচ জনতা পার্টিভাইরাল ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা