Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বাতাস থেকেই তৈরি হচ্ছে খাবার পানি

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:১৪
শেয়ার করুন:
বাতাস থেকেই তৈরি হচ্ছে খাবার পানি

এআই নির্মিত ছবি

একসময় এক কলসি পানি আনতে পেরোতে হতো দেড় কিলোমিটার পথ। গরমের দিনে সেই পথ আরও দীর্ঘ মনে হতো। অথচ এখন সেই গ্রামের মানুষের সামনে খুলে গিয়েছে এক অভিনব সম্ভাবনা। কুয়ো, পুকুর কিংবা নলকূপ নয়, বাতাসের আর্দ্রতা থেকেই তৈরি হচ্ছে খাবার পানি। প্রতিদিন মিলছে প্রায় ৫০০ লিটার। বিজ্ঞানের এই বিস্ময়কর প্রয়োগের নাম ‘মেঘদূত’। মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামে খাবার পানির সংকট মোকাবিলায় নতুন আশার নাম হয়ে উঠেছে এই প্রযুক্তি।

মহারাষ্ট্রের ওয়াশিম জেলার বিদর্ভ অঞ্চলের ওয়াজি গ্রামে এই উদ্যোগ নিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। ২৯ অক্টোবর প্রকাশিত মারাঠি সংবাদমাধ্যম ‘লোকসত্তা’র প্রতিবেদন অনুযায়ী, গ্রামে এই প্রযুক্তি বসানো হয়েছে।

প্রায় ২ হাজার মানুষের বাস ওয়াজি গ্রামে। দীর্ঘদিন ধরেই সেখানে পানীয় পানির অভাব। বিশেষ করে গ্রীষ্মে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। পানি আনতে বাসিন্দাদের কখনও দেড় কিলোমিটার পর্যন্ত হাঁটতে হতো। শুধু ওয়াজি নয়, গোটা বিদর্ভ অঞ্চলই পানির সংকটের সমস্যায় ভুগছে। কেন্দ্রীয় ভূগর্ভস্থ পানি বোর্ডের (সিজিডব্লিউবি) রিপোর্ট অনুযায়ী, ওয়াশিমের রিসোড় তালুকের প্রায় ৪০টি গ্রাম ভূগর্ভস্থ পানির নিরিখে আধা-সংকটজনক শ্রেণিতে রয়েছে।

বাতাস থেকে কীভাবে তৈরি হচ্ছে পানি

‘মেঘদূত’ নামের এই যন্ত্রে ব্যবহার করা হয়েছে অ্যাটমস্ফেরিক ওয়াটার জেনারেশন (এডব্লিউজি) প্রযুক্তি। বাতাসে থাকা জলীয় বাষ্পকে সংগ্রহ করে তা তরলে পরিণত করাই এর কাজ। প্রথমে যন্ত্রের পাখা বাইরের আর্দ্র বাতাস টেনে নেয়। ফিল্টারের সাহায্যে ধুলো, পরাগরেণু ও অন্যান্য কণা সরানো হয়। এরপর রেফ্রিজারেশন পদ্ধতিতে বাতাসকে ঠান্ডা করা হয়। তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট পানির কণায় পরিণত হয়। ঠান্ডা গ্লাসের গায়ে যেমন পানি জমে, অনেকটা তেমনই।

তবে ওই পানি সরাসরি পান করার জন্য নয়। পরবর্তী ধাপে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, অতিবেগুনি রশ্মি (ইউভি) এবং অন্যান্য পরিশোধন পদ্ধতি ব্যবহার করা হয়। সব শেষে পরিশোধিত পানি সংরক্ষণ করা হয়।

হায়দরাবাদের বিজ্ঞানীদের উদ্ভাবন

এই প্রযুক্তির নেপথ্যে রয়েছেন হায়দরাবাদের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজির বিজ্ঞানীরা। মৈত্রী অ্যাকোয়াটেকের সঙ্গে যৌথভাবে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। প্রকল্পের গুরুত্বপূর্ণ অবদানকারীদের মধ্যে রয়েছেন ড. শ্রীধর, ড. নিবেদিতা সাহু এবং তাদের গবেষক দল।

ওয়াজি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের জেলা পরিষদ পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যন্ত্রটি বসানো হয়েছে। ফলে পড়ুয়া, শিশু এবং স্থানীয় বাসিন্দারা কাছাকাছি জায়গায় পানীয় পানির সুযোগ পাচ্ছেন। মহারাষ্ট্রে এই প্রযুক্তি ব্যবহারকারী প্রথম এবং এখনও একমাত্র গ্রাম ওয়াজি বলে দাবি করা হয়েছে।

তবে বাতাস থেকে পানি তৈরির এই পদ্ধতিরও সীমাবদ্ধতা রয়েছে। বাতাসে আর্দ্রতা কম থাকলে উৎপাদনের পরিমাণ কমতে পারে। তাপমাত্রা, বিদ্যুতের জোগান, যন্ত্রের রক্ষণাবেক্ষণ এবং পরিচালন খরচের উপরেও নির্ভর করবে এর সাফল্য।

ভারতমহারাষ্ট্রবাতাস থেকে পানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল