একসময় এক কলসি পানি আনতে পেরোতে হতো দেড় কিলোমিটার পথ। গরমের দিনে সেই পথ আরও দীর্ঘ মনে হতো। অথচ এখন সেই গ্রামের মানুষের সামনে খুলে গিয়েছে এক অভিনব সম্ভাবনা। কুয়ো, পুকুর কিংবা নলকূপ নয়, বাতাসের আর্দ্রতা থেকেই তৈরি হচ্ছে খাবার পানি। প্রতিদিন মিলছে প্রায় ৫০০ লিটার। বিজ্ঞানের এই বিস্ময়কর প্রয়োগের নাম ‘মেঘদূত’। মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামে খাবার পানির সংকট মোকাবিলায় নতুন আশার নাম হয়ে উঠেছে এই প্রযুক্তি।মহারাষ্ট্রের ওয়াশিম জেলার বিদর্ভ অঞ্চলের ওয়াজি গ্রামে এই উদ্যোগ নিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত।...