Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতীয় শেয়ার বাজারে বড় ধস, এক দিনেই উধাও ৮.৯২ লক্ষ কোটি

  • সেনসেক্সের পতন ১.৫২ শতাংশ, নিফটি নামল ৩৬০ পয়েন্ট
  • ইরান-আমেরিকা সংঘাত, চড়া তেলের দাম ও মার্কিন বন্ডের সুদে বাড়ল বাজারের চাপ
শিভাশিষ ভট্টাচার্য
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৯
ভারতীয় শেয়ার বাজারে বড় ধস, এক দিনেই উধাও ৮.৯২ লক্ষ কোটি

ছবি: রয়টার্স

সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। সোমবার দিনের শেষে সেনসেক্স ১১২৪ পয়েন্ট বা ১.৫২ শতাংশ নেমে ৭২,৭৭১.৭২-এ থেমেছে। নিফটি পড়েছে ৩৬০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ, নেমে এসেছে ২২,৭৮০.২৫-এ। বাজারের এই পতনে বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজারমূল্য এক দিনে কমেছে প্রায় ৮.৯২ লক্ষ কোটি টাকা।

বাজারের ছবি ছিল কার্যত একতরফা। সেনসেক্সের ৩০টি সংস্থার সবক’টির শেয়ারই সোমবার দর হারিয়েছে। বাজাজ ফিনান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের মতো বড় সংস্থার শেয়ারে বিক্রির চাপ ছিল বেশি।

মূলত আন্তর্জাতিক বাজারের অস্থিরতাই ভারতীয় বাজারে তার প্রভাব ফেলেছে। ইরান-আমেরিকা সংঘাত ঘিরে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপিছু ১০৭ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের জন্য তেলের দাম বাড়া বরাবরই উদ্বেগের বিষয়।

এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন বন্ডের চড়া সুদ। ১০ বছরের মার্কিন ট্রেজারি ইয়েল্ড ৫.২ শতাংশ ছাড়িয়েছে, যা ২০০৪ সালের পর সর্বোচ্চ। ৩০ বছরের ইয়েল্ডও ৫.৫ শতাংশের উপরে উঠেছে। ফলে বিশ্ববাজারে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ নিয়ে সতর্কতা বেড়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের বিক্রিও বাজারে চাপ বাড়িয়েছে। শুক্রবার তাঁরা প্রায় ৩,৬৯৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত তাঁদের নিট বিক্রির পরিমাণ প্রায় ২৫,৬৮২ কোটি টাকা।

এশিয়ার অন্য বাজারগুলিতেও সোমবার দুর্বলতা ছিল। কোরিয়ার কোস্পি ২ শতাংশের বেশি এবং সাংহাই সূচক ১.৭ শতাংশের বেশি পড়েছে। একই দিনে ডলারের তুলনায় টাকাও ১৪ পয়সা দুর্বল হয়ে ৯৫.৮৯-এ নেমেছে।

অর্থাৎ, একসঙ্গে একাধিক চাপেই সোমবার বাজারে বিক্রির ঝড় দেখা গেল—ভূ-রাজনৈতিক উত্তেজনা থেকে তেলের দাম, মার্কিন সুদ থেকে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি, সবকিছুর প্রভাব পড়েছে ভারতীয় সূচকে।

ভারতীয় শেয়ার বাজারসেনসেক্সের পতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ