Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে ধস, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৩৩
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে ধস, নিহত ৭

এখনো টানেলের ভেতরে আটকা রয়েছেন তিন শ্রমিক। তাদের উদ্ধারে চলছে অভিযান। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি নির্মাণাধীন টানেলে পানি ঢুকে নেমেছে ধস। এতে নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছেন আরও কয়েকজন। এখনো টানেলের ভেতরে আটকা রয়েছেন তিন শ্রমিক। তাদের উদ্ধারে চলছে অভিযান।

রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৮ শ্রমিককে। টানেলে আটকে থাকা তিনজনকে উদ্ধারে ধ্বংসাবশেষ সরিয়ে এগোচ্ছেন উদ্ধারকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার চামোলির পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) একটি প্রকল্প এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় সেখানে কাজ করছিলেন অন্তত ২৮ জন শ্রমিক। হঠাৎ প্রবল স্রোতে পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির সঙ্গে ঢুকে পড়ে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষও।

আরও পড়ুন

কর্ণফুলী টানেলের আয় ৩ কোটি, ব্যয় ৬ কোটি : সংসদে সেতুমন্ত্রী

২৯ জুন ২০২৬

চামোলি জেলা প্রশাসক গৌরব কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টানেলের ভেতরে হঠাৎ বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। তখন সেখানে চলছিল নির্মাণকাজ।

ঘটনার পর উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি উদ্ধার অভিযানকে যুদ্ধকালীন তৎপরতার মতো গুরুত্ব দিয়ে পরিচালনার নির্দেশ দেন।

রাজ্যটির মুখ্যমন্ত্রী জানান, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত পরিস্থিতির সর্বশেষ তথ্য নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান ধামি।

গত কয়েক দিন ধরে চামোলি জেলায় হচ্ছে ভারী বৃষ্টি। এতে বিভিন্ন এলাকায় বেড়েছে পানির প্রবাহ। এর আগে সোমবার জেলার নীতি ভ্যালি এলাকায় নদীর পানি বাড়ার কারণে প্রবল স্রোতে ভেসে যায় একটি সেতু।

সূত্র : এনডিটিভি

টানেলধসমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত