Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

কলকাতা পৌরসভা টিকবে তো?

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২০:৫২
কলকাতা পৌরসভা টিকবে তো?

সংগৃহীত ছবি

কলকাতা পৌরসভার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে। এমন সময় পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন পৌরসভার চেয়ারপারসন মালা রায়। পৌর আইনের বিধান মেনে আগামী ১৯ জুন মাসিক অধিবেশন ডাকার ঘোষণা দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা, একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগ এবং প্রশাসনিক টানাপড়েনের আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই বৈঠককে।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই কলকাতা পৌরসভাকে ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধির পদত্যাগের ঘটনায় পৌর প্রশাসনের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে নানা জল্পনাও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যদিও তার পদত্যাগ নিয়ে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি, তবু সেই সম্ভাবনাকে ঘিরে জল্পনা থামেনি।

উল্লেখ্য, বুধবার বিকালে বিধানসভায় নতুন তৃণমূল আত্মপ্রকাশ করার পর কালীঘাট থেকে কুণাল ঘোষ বলেছেন, ‘সম্মান রক্ষার জন্য ফিরহাদ হাকিম মেয়র পদ ছাড়তে চলেছেন। তিনি নেত্রীর কাছে সসম্মানে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। আর সেই ইচ্ছায় সম্মতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

নিমেষে খবর ছড়িয়ে পড়ে ফিরহাদ পদত্যাগ করছেন। কিন্তু পরে সেই খবর ফিরহাদ নিজেই খণ্ডন করেন। তিনি জানান, এখনো পদত্যাগ করেননি।

অন্যদিকে কয়েকদিন আগে পৌরসভার অধিবেশন ঘিরে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। বহু কাউন্সিলর পৌরসভায় উপস্থিত থাকলেও অধিবেশন কক্ষের দরজা বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ ওঠে। বিরোধী কাউন্সিলররা এর প্রতিবাদে সরব হন। পরে চেয়ারপারসন মালা রায় নির্ধারিত কক্ষের বাইরে বসেই সভার কার্যক্রম শুরু করার চেষ্টা করেন। এ ঘটনার পর বিষয়টি আদালতের দ্বারস্থ হয়।

কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, পৌর আইন অনুযায়ী চেয়ারপারসনের অধিকার রয়েছে নিয়মিত মাসিক বৈঠক আহ্বান করার। আদালতের ওই পর্যবেক্ষণের পরই ১৯ জুন নতুন অধিবেশনের দিন ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন, ‘নির্ধারিত কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলররা বিকল্প স্থানে বৈঠক করতে বাধ্য হন। পৌরসভার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে বিজেপি বিধায়ক ও কাউন্সিলর সজল ঘোষ বলেছেন, ‘পৌরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বই দায়ী।’

তার অভিযোগ, ‘পরিস্থিতি নিয়ে অযথা নাটক করা হচ্ছে।’

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালা রায় বলেছেন, পৌরসভার সমস্ত কাজ আইন মেনেই পরিচালিত হবে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এসংক্রান্ত মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১৭ জুন। তার দু’দিন পরই পৌর অধিবেশন।

কলকাতাপৌরসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    advertiseadvertise