Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন আনছে বিজেপি

  • তৈরি করা হবে ১০২টি স্টেশন
  • ৫৩৮টি নতুন ফ্লাইওভার
জুয়েল জনি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৭:৫২
পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন আনছে বিজেপি

প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার কলকাতার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক হাইভোল্টেজ বৈঠক করেন তিনি। এরপর যৌথ সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ মেগা রেল প্রকল্পের ঘোষণা করেন তারা। যার মধ্যে সবচেয়ে বড় চমক বুলেট ট্রেন চালু, যা মাত্র ছয় ঘণ্টায় গন্তব্যে পৌঁছে দেবে যাত্রীদের। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এনডিটিভি।

কলকাতায় পা রেখেই প্রথমে মেট্রোরেল সফর করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তারপরই সোজা চলে যান নবান্নে। সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, একাধিক থমকে থাকা রেল প্রকল্প দ্রুত শেষ করা এবং নতুন কাজের রূপরেখা নিয়েই আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।

সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বললেন, ‘এরই মধ্যে রাজ্যের ৬১টি রেল প্রকল্পে অনুমোদন মিলেছে। বাংলায় রেলের খোলনলচে বদলে ফেলতে ১ লাখ কোটি টাকার কাজ হবে।’ অশ্বিনী বৈষ্ণব জানান, বাংলার রেলের উন্নয়নের জন্য ‘টাকা রেডি আছে’।

রেলমন্ত্রীর উপহার: কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা মেট্রো পেতে চলেছে ৬০টি নতুন আধুনিক ট্রেন বা রেক। অন্যদিকে ডানকুনি-সুরাট পণ্যবাহী করিডোর তৈরির কথাও জানিয়েছেন। রেলমন্ত্রী আরও বললেন, আধুনিকীকরণের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গে মোট ১০২টি ‘অমৃত ভারত স্টেশন’ তৈরি করা হবে। যানজট ও দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে ৫৩৮টি নতুন ফ্লাইওভার এবং আন্ডারপাস তৈরি করবে রেল।

জমি কিনে রেলকে দেবে রাজ্য: রেলের জমি অধিগ্রহণ নিয়ে অতীতে রাজ্যে যে চরম জটিলতা তৈরি হয়েছিল, তা এক ঝটকায় দূর করার বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি আরও ঘোষণা করেন, ‘এবার বিএসএফের মতোই রেলকেও জমি দেবে রাজ্য সরকার। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল, সব জায়গায় সমানভাবে রেলের কাজ হবে। যেখানে যেখানে প্রয়োজন, রাজ্য সরকার নিজে জমি কিনে রেলকে দেবে এবং জমি অধিগ্রহণে রেলকে করবে সম্পূর্ণ সহযোগিতা।’

বুলেট ট্রেনবিজেপিপশ্চিমবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী