Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিদ্রোহীদের হুঁশিয়ারি মমতার

আমাকে থামাতে চাইলে হত্যা করতে হবে

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২১:০০
আমাকে থামাতে চাইলে হত্যা করতে হবে

মমতা বন্দ্যোপাধ্যায়—ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বড় সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলটির অধিকাংশ বিধায়ক ও বহু সংসদ সদস্য বিদ্রোহী শিবিরে যোগ দিলেও অনড় অবস্থানে রয়েছেন দলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শনিবার তিনি বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেন। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘আমাকে থামাতে চাইলে হত্যা করতে হবে।’

মমতার দাবি, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক তার নেতৃত্বাধীন অংশের কাছেই থাকবে। বিদ্রোহীদের আইনি লড়াইয়ের মুখে পড়তে হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিন মমতার জন্য আরও বড় ধাক্কা আসে। দলের পশ্চিমবঙ্গ সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে যোগ দেন। তিনি ছিলেন মমতার ঘনিষ্ঠদের একজন।

তবে চন্দ্রিমার পদত্যাগে বিস্মিত নন বলে জানান মমতা। তার দাবি, চন্দ্রিমা আগেই তাকে বিষয়টি জানিয়েছিলেন। কারণ তার ছেলে আগেই তৃণমূলবিরোধী শিবিরে যোগ দিয়েছিলেন।


আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ভবনে নতুন তালা লাগাল ঋতব্রত গোষ্ঠী

০৪ জুলাই ২০২৬


বিদ্রোহীদের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার প্রস্তাবও নাকচ করে দেন মমতা। তিনি বললেন, ‘ওটা তাদের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমি তাদের সঙ্গে হাত মেলাব না।’

তার অভিযোগ, চাপের মুখে অনেক নেতা দল ছেড়েছেন। তবে তিনি বা তার দল বিজেপির কাছে মাথা নত করবে না।

গতকাল শুক্রবার কলকাতায় তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় বিদ্রোহীরা। এ প্রসঙ্গে মমতা বললেন, ‘অফিসটি ভাড়ায় নেওয়া হয়েছিল ও ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত এর লিজ রয়েছে। কোনো ব্যক্তি দল ছাড়লেই দলের সম্পত্তির মালিক হতে পারে না।

তিনি বলেছিলেন, ‘মা, মাটি, মানুষ’-এর সম্পত্তি কেউ জোর করে দখল করতে পারে না।’

দলীয় প্রতীক নিয়েও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলেন তিনিই। মাত্র দুই মাসের মধ্যেই যারা দল ছেড়েছেন, তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

চন্দ্রিমার পদত্যাগের পর জাতীয় ও রাজ্য— দুই স্তরেই দলের দায়িত্ব নিজে নেওয়ার ঘোষণা দেন মমতা। একই সঙ্গে নিজের বাড়িকেই তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ঘোষণা করেন।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূলে ভাঙন শুরু হয়। বিদ্রোহী নেতারা মমতার নেতৃত্বের পাশাপাশি তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ পর্যন্ত ৬০ জনের বেশি বিধায়ক, ২০ জনের বেশি লোকসভা সদস্য এবং অন্তত তিনজন রাজ্যসভার সদস্য মমতার নেতৃত্বাধীন তৃণমূল ছেড়ে পৃথক হওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে, তৃণমূলের দুই পক্ষকে আগামী ৬ জুলাই বিকাল সাড়ে ৫টার মধ্যে নিজ নিজ দাবি ও পাল্টা দাবি জমা দিতে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

মমতা বন্দ্যোপাধ্যায়বিদ্রোহীহুঁশিয়ারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়