Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মরিচায় ঢাকা ‘আব্রাহাম লিংকন’ দেখে হতবাক পর্যবেক্ষকেরা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১
মরিচায় ঢাকা ‘আব্রাহাম লিংকন’ দেখে হতবাক পর্যবেক্ষকেরা

ছবি: রয়টার্স

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন বুধবার থাইল্যান্ডের বন্দরে ঢোকার পর এর চেহারা দেখে পর্যবেক্ষকেরা হতবাক হয়ে যান। প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ যুদ্ধজাহাজটির সামনের দিক থেকে পেছন পর্যন্ত মরিচায় ঢেকে ছিল।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত নভেম্বরে সান দিয়েগোতে নিজ ঘাঁটি ছাড়ার পর থেকে লিংকন ২৮৬ দিন সমুদ্রে থাকায় এমনটা হওয়াই স্বাভাবিক। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে যুদ্ধ ও অবরোধ কার্যক্রমেও অংশ নিয়েছে যুদ্ধজাহাজটি।

লিংকনের মতো নিমিটজ-শ্রেণির বিমানবাহী রণতরিতে তিন দফা দায়িত্ব পালন করা সাবেক মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন কার্ল শুস্টার বললেন, ‘টানা ৬০ দিন বা তার বেশি সময় সমুদ্রে থাকা কোনো জাহাজের জলরেখার কাছে মরিচা পড়া অস্বাভাবিক নয়।’

শুস্টার সিএনএনকে বলেছেন, সমুদ্রে থাকাকালে, বিশেষ করে যুদ্ধ চলাকালে, মরিচার সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।

শুস্টারের মতে, এ কাজ করতে নাবিকদের জলরেখা পর্যন্ত নামাতে হবে। এরপর মরিচা ঘষে তুলে ফেলতে হবে, মরিচা প্রতিরোধী প্রাইমারের দুটি প্রলেপ দিতে হবে এবং তারপর নৌবাহিনীর ধূসর রঙের আরও দুটি প্রলেপ দিতে হবে।

তিনি বললেন, ‘আমি যা দেখছি, তাতে সব মরিচা সরিয়ে সংরক্ষণমূলক কাজ শেষ করতে প্রায় ৩০ দিন সময় লাগবে।’

তবে থাইল্যান্ডে অবস্থানের সময় গুরুত্বপূর্ণ কিছু জায়গায় কাজ করা হতে পারে বলে জানান শুস্টার।

ব্যাংককের দক্ষিণে থাইল্যান্ড উপসাগরের তীরে লায়েম চাবাং বন্দরে বুধবার নোঙর করেছে লিংকন। কয়েক দিনের এই সফরে দীর্ঘ সময়ের মোতায়েনের পর নৌবহরের সদস্যরা প্রথমবারের মতো পুরোপুরি বিশ্রাম ও বিনোদনের সুযোগ পাবেন।

শুস্টার বললেন, ‘সাত দিনের বন্দরে অবস্থানের সময় তারা শুধু সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া কাজগুলো করবে। জাহাজ চলার সময় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়া সামনের অংশ ও সামনের হালের মরিচা প্রথমে পরিষ্কার করা হবে। কারণ লবণাক্ত পানির মধ্য দিয়ে চলাচলের সময়, বিশেষ করে উত্তাল সমুদ্রে, এসব অংশ ক্ষয়কারী প্রভাব বেশি সহ্য করে।’

আরও পড়ুন

মানসিক চাপে বিধ্বস্ত সেনাদের নিয়ে ২৬০ দিন পর ফিরছে ‘আব্রাহাম লিংকন’

১৬ আগস্ট ২০২৬


তিনি বলেছেন, ওপরের দিকের কিছু অংশের মরিচা জাহাজ চলার সময়ও পরিষ্কার করা সম্ভব। তবে জলরেখার কাছে মেরামতের কাজ করতে হলে জাহাজকে স্থির থাকতে হবে এবং ঢেউয়ের প্রভাবমুক্ত থাকতে হবে।

তবে এই সমস্যা অবহেলা করার সুযোগ নেই।

শুস্টার বললেন, ‘মরিচা সংক্রামক রোগের মতো। এটি ছড়িয়ে পড়ে। তাই বড় সমস্যা তৈরি হওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে শুরুতেই এটি মোকাবিলা করে নিয়ন্ত্রণে রাখা ভালো।’

লিংকনের দীর্ঘ সময়ের মোতায়েনের সঙ্গে শুধু মরিচাই সমস্যা হিসেবে দেখা দেয়নি। সরবরাহ ঘাটতির কারণে নাবিকদের মনোবল নিয়ে সমস্যার খবরও এসেছে। এ ছাড়া অন্তত একজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেছেন, লিংকনের মোতায়েন ‘কোনোভাবেই যথেষ্ট দীর্ঘ ছিল না’।

থাইল্যান্ডে পৌঁছানোর পর লিংকনের বর্তমান অবস্থা নিয়ে ট্রাম্পের কাছ থেকে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে অতীতে মার্কিন প্রেসিডেন্ট নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর চেহারা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। তার দ্বিতীয় মেয়াদে এসব জাহাজকে আরও দীর্ঘ সময়ের জন্য মোতায়েন করা হচ্ছে।

গত বছর তৎকালীন নৌবাহিনী সচিব জন ফেলান বলেছিলেন, মরিচার সমস্যা নিয়ে ট্রাম্প তাকে মাঝরাতেও ফোন করতেন।

নাবিকেরাও বিষয়টি পছন্দ করেন না বলে জানিয়েছেন শুস্টার।

তিনি বললেন, ‘মরিচার বিরুদ্ধে লড়াই করা নৌবাহিনীর সবচেয়ে অপছন্দের দুটি কাজের একটি। অন্যটি হলো প্লাম্বিং-সংক্রান্ত যেকোনো কাজ। জাহাজে জুনিয়র কর্মকর্তা থাকার সময় দুটোকেই ঘৃণা করতাম।’

সূত্র: সিএনএন

ইউএসএস আব্রাহাম লিংকনরণতরিইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise