Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প

আপু, মনে হয়েছিল আমরা মরেই যাব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:১৬
আপু, মনে হয়েছিল আমরা মরেই যাব

স্থানীয় সময় বুধবার বিকালে ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যখন ভূমিকম্প আঘাত হানে, তখন যুক্তরাষ্ট্রের এক নারী তার বোন ভেরোনিকার কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান। তাতে লেখা ছিল, ‘ঘরবাড়ি কেমন ভয়ানকভাবে কাঁপতেছে, এখনো কাঁপছে।’

যুক্তরাষ্ট্রে থাকায় কারাকাসের পরিস্থিতি সম্পর্কে তখনো পুরোপুরি ধারণা পাননি ওই নারী। মেসেজটি পাওয়ার পর পরবর্তী দুই ঘণ্টা তিনি তার বোন এবং তার সঙ্গে থাকা মায়ের নাম্বারে বারবার ফোন দিলেও কেউ ফোন ধরেনি।

কিছুক্ষণ পর কারাকাসের সাংবাদিকদের একটি চ্যাট গ্রুপ থেকে তিনি সেখানে ভূমিকম্পের খবর জানতে পারেন।

এর পরপরই তার এক বন্ধু কারাকাসের লস পালোস গ্রান্দেস এলাকায় ধসে পড়া ভবনের ভিডিও ক্লিপ পাঠান। যেখানে ভবনগুলো দুমড়ে-মুচড়ে ভেঙে পড়তে দেখা যায়। ভিডিওটি দেখে আতঙ্কে শিউরে ওঠেন তিনি। কারণ ধসে পড়া ভবনটি তার মা ও বোনের অবস্থান থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল।

ততক্ষণে তার ফোনে কারাকাসের ক্ষয়ক্ষতির একের পর এক আপডেট আসছিল। প্রতিটি আপডেট তার উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

চরম উৎকণ্ঠার দুই ঘণ্টা পর অবশেষে ভেরোনিকার সঙ্গে তার যোগাযোগ হয়। এলাকায় ইন্টারনেট সংযোগ সচল হতেই ভেরোনিকা তাকে ফোন দেন।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৩২ নিহত, আহত ৭০০

২৫ জুন ২০২৬

ফোনে ভেরোনিকা শুধু এটুকুই বলতে পেরেছিলেন, ‘আপু, আমি ভেবেছিলাম আজই বুঝি আমরা মারা যাব।’ এরপরই ফোনটি কেটে যায়।

স্থানীয় সময় বুধবার বিকালে ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের আঘাত হানার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

সূত্র : বিবিসি

ভেনেজুয়েলাভূমিকম্প
১
ভেনেজুয়েলাকে সাহায্য করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলাকে সাহায্য করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র

দুটি বড় শক্তিশালী ভূমিকম্পের পর ওয়াশিংটন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ব্যাপক মাত্রার এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।সব ফেডারেল সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন জানিয়ে ট্রাম্প আরও লিখেছেন,...

বিস্তারিত পড়ুন...

২
ভেনেজুয়েলার ভূমিকম্পে কেঁপেছে ব্রাজিলও

ভেনেজুয়েলার ভূমিকম্পে কেঁপেছে ব্রাজিলও

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত করা শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপেছে প্রতিবেশী দেশ ব্রাজিলও। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক এক্স পোস্টে মন্ত্রণালয় জানায়, ভেনিজুয়েলায় হওয়া জোড়া ভূমিকম্প ব্রাজিলের কিছু অংশেও অনুভূত হয়েছে। ব্রাজিল সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভেনিজুয়েলায় কোনো ব্রাজিলীয় নাগরিক আহত হওয়ার বিষয়ে তারা অবগত নয় বলে জানানো হয়েছে পোস্টে।ব্রাজিলের সাথে ভেনিজুয়েলার ২ হাজার ১০০ কিলোমিটারেরও দীর্ঘ একটি সীমান্ত রয়েছে।প্রসঙ্গত, ভেনেজুয়েলার স্থানীয়...

বিস্তারিত পড়ুন...

৩
ভেনেজুয়েলায় সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার এই দেশটির জন্য সহায়তা জোগাড় করার কথাও জানিয়েছে ওয়াশিংটন ।স্থানীয় সময় বুধবার গভীর রাতে আমেরিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, আমরা ভেনিজুয়েলান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সহায়তা জোগাড় করছি। ভূমিকম্পগুলো ছিল বিধ্বংসী।স্থানীয় সময় বুধবার বিকেলে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিমে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে...

বিস্তারিত পড়ুন...

৪
শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

পরপর শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। প্রথমে ৭.২ ও পরে ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাতে দেশটির বহু ভবন ধসে পড়েছে। এতে ব্যাপক হতাহতের শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, বুধবার বিকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পশ্চিমে ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর এক মিনিটের মধ্যেই ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।ইউএসজিএস বলেছে, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এ...

বিস্তারিত পড়ুন...

৫
ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, অন্তত ২০ বার আফটারশক

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, অন্তত ২০ বার আফটারশক

শক্তিশালী প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর অন্তত ২০টি আফটারশক হয়েছে ভেনেজুয়েলায়। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন এ তথ্য। সেইসঙ্গে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। আরও পড়ুন শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা ২৫ জুন ২০২৬ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেছেন, ‘আমরা আজ (বুধবার) জানাতে চাই,...

বিস্তারিত পড়ুন...

৬
কীভাবে ১০ হাজার থেকে ১ লাখ মৃত্যুর পূর্বাভাস দিল ইউএসজিএস

কীভাবে ১০ হাজার থেকে ১ লাখ মৃত্যুর পূর্বাভাস দিল ইউএসজিএস

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরপরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একটি চাঞ্চল্যকর তথ্য দেয়। তারা জানায়, এতে সম্ভাব্য প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর ভূ-পদার্থবিদ ভাশান রাইটের মতে, ইউএসজিএস এত দ্রুত এই সংখ্যাটি হিসাব করতে পেরেছে প্রম্প্ট এসেসমেন্ট অব গ্লোবাল এঅর্থকোয়াকে রেসপন্স (পেজার) নামক একটি উন্নত মডেলিং ব্যবস্থার মাধ্যমে।এই প্রযুক্তি কীভাবে কাজ করে, তা ব্যাখ্যা করে ভাশান রাইট বলেছেন, এই ম...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত