Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

আসামে সংঘাত কমানোর অভিনব কৌশল

ফসল বাঁচাতে হাতিদের জন্য ১০০ বিঘা ধান!

  • ৯০টি গ্রামের প্রায় ৩০ হাজার বিঘা জমির ফসল রক্ষায় কাজ করছে ‘হাতিবন্ধু’
আসাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২১:২৩
শেয়ার করুন:
ফসল বাঁচাতে হাতিদের জন্য ১০০ বিঘা ধান!

সংগৃহীত ছবি

ধান পেকেছে মাঠে। কিন্তু সেই ফসল ঘরে তোলার আগেই হানা দেয় বুনো হাতির পাল। বছরের পর বছর এমন পরিস্থিতিতে ফসল হারিয়ে চাষাবাদই ছেড়ে দিয়েছিলেন আসামের গোলাঘাট জেলার বহু কৃষক। হাতির সঙ্গে সংঘাত বাড়িয়ে পটকা ফুটানো কিংবা তাড়ানোর চেষ্টা নয়; বরং তাদের জন্যই আলাদা ধানক্ষেত তৈরি করে সমস্যার সমাধানের পথ খুঁজছেন স্থানীয় গ্রামবাসীরা। নামবর বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে থুরামুখ এলাকায় প্রায় ১০০ বিঘা জমিতে হাতিদের জন্য ধান চাষ করা হচ্ছে। উদ্দেশ্য, হাতিদের খাবারের জোগান দিয়ে গ্রামের কৃষিজমি রক্ষা করা।


এই উদ্যোগের ফলে গোলাঘাটের ৯০টি গ্রামের প্রায় ৩০ হাজার বিঘা জমির ধান কাটার জন্য কৃষকরা প্রয়োজনীয় সময় পাচ্ছেন বলে জানিয়েছেন পরিবেশ সংরক্ষণ সংস্থা ‘হাতিবন্ধু’র ফিল্ড ডিরেক্টর বিনোদ দুলু বরা। সাধারণত নভেম্বর ও ডিসেম্বর মাসে ধান পাকতে শুরু করলেই অভয়ারণ্য থেকে বেরিয়ে চাষের জমিতে ঢুকে পড়ে হাতির পাল। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়, পাশাপাশি মানুষ ও হাতির সংঘাতও বাড়ে। হাতিদের জন্য নির্দিষ্ট জমিতে খাবারের ব্যবস্থা করে সেই চাপ কমানোর চেষ্টা চলছে।


বিনোদ দুলু বরার কথায়, এই উদ্যোগের সূত্রপাত ছয় বছর আগে। ২০২০ সালের আগে গোলাঘাটের বেশ কয়েকটি গ্রামের কৃষক আট-দশ বছর ধরে চাষাবাদ প্রায় বন্ধ রেখেছিলেন। কারণ, ধান কাটার মৌসুম এলেই হাতির পাল জমিতে ঢুকে ফসল নষ্ট করত। ওই সময় নগাঁও এলাকায় হাতি-মানুষের সংঘাত কমাতে ফলদগাছ ও হাতির উপযোগী ঘাস লাগানোর কাজ করছিল ‘হাতিবন্ধু’। সে কাজের সূত্রেই গোলাঘাটের সমস্যার কথা জানতে পারেন তিনি।


এরপর গোলাঘাট থেকে নগাঁও পর্যন্ত হাতিদের চলাচলের পথ, তাদের বিচরণক্ষেত্র এবং ফসল পাকার আগে কোথায় তারা দলবদ্ধ হয়, তা নিয়ে সমীক্ষা চালান সংস্থার স্বেচ্ছাসেবীরা। সে তথ্যের ভিত্তিতেই হাতিদের জন্য আলাদা খাদ্যাঞ্চল তৈরির পরিকল্পনা নেওয়া হয়।


বরা বললেন, হাতিদের কাছে ধান কাটার মৌসুম অনেকটা উৎসবের মতো। তারা জানে না, কোন কৃষক কত পরিশ্রম করে ফসল ফলিয়েছেন; কিংবা সেই ফসলের ওপর তার পরিবারের জীবিকা নির্ভর করছে। খাবারের সন্ধানেই তারা অভয়ারণ্য ছেড়ে জমিতে আসে। তার মতে, এ সময়ে খাবারের পাশাপাশি হাতিদের মধ্যে প্রজননের সুযোগও তৈরি হয়। বছরের অন্য সময় তারা সাধারণত ছোট ছোট দলে বিচরণ করে।


এই উদ্যোগের বিশেষত্ব শুধু হাতিদের জন্য ধান চাষ নয়; বরং ধাপে ধাপে তাদের খাবার দেওয়ার ব্যবস্থা। প্রথমে ১০-১৫ বিঘা জমির ধান হাতিদের খাওয়ার জন্য উন্মুক্ত করা হয়। সৌরবিদ্যুতের বেড়া এবং প্রচলিত অন্যান্য পদ্ধতি ব্যবহার করে তাদের ওই নির্দিষ্ট এলাকায় রাখা হয়। প্রথম অংশের ধান শেষ হলে পরবর্তী জমি খুলে দেওয়া হয়। এভাবে হাতিরা একের পর এক জমিতে খাবার পায়, অন্যদিকে গ্রামের কৃষকরা নিজেদের জমির ধান কাটার সময় পান। এ পদ্ধতিতে হাতিরা প্রথমেই গ্রামে ঢুকে পড়ার পরিবর্তে অভয়ারণ্যের কাছের নির্দিষ্ট খাদ্যাঞ্চলে ব্যস্ত থাকে। তাদের জন্য চাষ করা জমির ধান শেষ হতে হতে আশপাশের গ্রামের কৃষকরাও নিজেদের ফসল ঘরে তুলে ফেলতে পারেন।


২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘হাতিবন্ধু’র প্রতিষ্ঠাতা ৯৪ বছর বয়সী প্রদীপ ভূঞা। বর্তমানে নগাঁও ও গোলাঘাট মিলিয়ে সংস্থাটি ২৫০ বিঘার বেশি জমিতে ধান চাষের ব্যবস্থা করেছে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমিতে কাঁঠাল, হাতিফল, নেপিয়ার ঘাস ও ঝাড়ু ঘাস লাগানো হয়েছে। যাতে সারা বছর হাতিদের জন্য বিকল্প খাবারের জোগান থাকে।


তবে এ পরিকল্পনায় পৌঁছানোর আগে ব্যর্থতার অভিজ্ঞতাও রয়েছে। প্রথম দিকে হাতির উপদ্রব কমাতে কলাগাছ লাগানোর পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে সংঘাত উল্লেখযোগ্যভাবে কমেনি। পরে হাতিদের খাদ্যাভ্যাস ও চলাচল নিয়ে আরও পর্যবেক্ষণের পর ধান, ফলদগাছ ও বিভিন্ন ধরনের ঘাস চাষের দিকে নজর দেওয়া হয়।


বন্য হাতিকে শুধু তাড়িয়ে বা ভয় দেখিয়ে মানুষের সঙ্গে সংঘাত কমানো যে সবসময় সম্ভব নয়, গোলাঘাটের এই উদ্যোগ সেই ধারণার বাইরে একটি বিকল্প পথ দেখাচ্ছে। কৃষকের ফসল রক্ষার পাশাপাশি বন্যপ্রাণীর খাদ্যের চাহিদাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। মানুষ ও হাতির সহাবস্থানের এই পরীক্ষামূলক মডেল ভবিষ্যতে অন্য সংঘাতপ্রবণ এলাকায়ও কাজে আসতে পারে।

আসামফসল রক্ষাহাতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত