Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রেকর্ড তাপ প্রবাহে পুড়ছে জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৫৮
রেকর্ড তাপ প্রবাহে পুড়ছে জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র

সংগৃহীত ছবি

ইউরোপ জুড়ে চরম আবহাওয়ার পারদ আরও চড়েছে। গতকাল শনিবার মহাদেশটির বেশ কয়েকটি দেশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জার্মানি টানা দ্বিতীয় দিনের মতো ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড প্রত্যক্ষ করেছে। দেশটিতে তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

গ্রীষ্মের শুরুতেই নজিরবিহীন এই তাপ প্রবাহ এখন আরও উত্তর ও পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এতে ডেনমার্ক এবং চেক প্রজাতন্ত্রেও তাপমাত্রার পুরনো সব রেকর্ড ভেঙে গেছে। বর্তমানে ইউরোপের প্রায় ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র গরমে ভুগছেন।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে বলেছে, এই তাপ প্রবাহ মানুষের স্বাস্থ্য এবং ইকোসিস্টেমের ওপর গুরুতর প্রভাব ফেলবে। আইবেরিয়ান উপদ্বীপ থেকে শুরু হওয়া এই তাপ প্রবাহে গত এক সপ্তাহে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের মোকার্ন-ড্রেউইটজে সর্বোচ্চ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মাত্র একদিন আগে ফ্রান্স সীমান্তের কাছে সারব্রুকেনে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর ফলে শনিবারের এই রেকর্ডে ভেঙে যায়।

আরও পড়ুন

৫৪ ডিগ্রি তাপমাত্রায় যেভাবে কাটে মানুষের জীবন

২৬ জুন ২০২৬

জার্মানির গ্রিন পার্টির সাবেক নেতা ও রাজনীতিবিদ কাটরিন গোয়েরিং-একার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই তাপ প্রবাহ গ্রীষ্মকালীন কোনো মনোরম আবহাওয়া নয়। এটি একটি স্বাস্থ্য সংকট।’

তীব্র গরম থেকে স্বস্তি দিতে বার্লিনে পুলিশ সাধারণ মানুষের ওপর জলকামান দিয়ে হালকা পানি স্প্রে করেছে।

চেক প্রজাতন্ত্রের জাতীয় আবহাওয়া সংস্থা (সিএইচএমআই) জানিয়েছে, প্রাগের উত্তরে ডোকসানি আবহাওয়া স্টেশনে শনিবার দেশটির ইতিহাসের সর্বোচ্চ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে, ডেনমার্কের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরহুসের কাছাকাছি ওডাম এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা ১৯৭৬ সালের ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেল।

সুইজারল্যান্ডেও টানা তৃতীয় দিনের মতো জুনের উষ্ণতম দিনের রেকর্ড ভেঙেছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ব্যাসেলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

কেন এই তাপ প্রবাহ

বিবিসির প্রধান আবহাওয়া উপস্থাপক বেন রিচ বলেছেন, ধীরে চলতে থাকা একটি স্থায়ী উচ্চ চাপ বলয়ের (হিট ডোম) কারণেই এই তাপ প্রবাহের সৃষ্টি হয়েছে। এই উচ্চ চাপ ব্যবস্থার নিচে থাকা বাতাস সংকুচিত ও উত্তপ্ত হয়ে দিন দিন তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আকাশ মেঘমুক্ত থাকায় তীব্র সূর্যালোক চারপাশকে আরও বেশি উত্তপ্ত করে তুলছে।

সূত্র : বিবিসি

গরমআবহাওয়াতাপমাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক