Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউক্রেনে রুশ হামলায় দুই শিশুসহ নিহত ১৪

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫
ইউক্রেনে রুশ হামলায় দুই শিশুসহ নিহত ১৪

ইউক্রেনের লভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের কাছে কান্নায় ভেঙে পড়েন এক নারী। ছবি : রয়টার্স

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সতর্ক করে বলেছিলেন, রাশিয়া একটি ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশবাসীকে বিমান হামলার সতর্কবার্তা গুরুত্ব দিয়ে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে একটি ব্যক্তিগত বাড়িতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুসহ ছয়জন নিহত হন। আহত হয়েছেন আরও আটজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানিয়েছেন।

রাজধানী কিয়েভে রাতভর হামলায় একজন নিহত হয়েছেন। শহরের তিনটি আবাসনবহির্ভূত ভবনে আগুন লাগে বলে টেলিগ্রামে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো।

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি ইউক্রেনের তথ্য অনুযায়ী, পশ্চিম ইউক্রেনের আরও কয়েকটি এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোল্যান্ড তাদের সামরিক বিমান মোতায়েন করেছে বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।

রাশিয়ার সম্ভাব্য এই হামলার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল ইউক্রেন। জেলেনস্কি বুধবার বলেছিলেন, ‘আজ রাতেই হামলা হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।’

অন্যদিকে, রাশিয়ার পেনজা শহরে একটি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের গুদামে রাতভর হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, ওয়াইল্ডবেরিজের একটি স্থাপনায় একজন আহত হয়েছেন।

ওয়াইল্ডবেরিজকে প্রায়ই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয় এবং সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি আবারও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেছেন, ‘মানুষের জীবন রক্ষার বিষয়টি সরাসরি নির্ভর করছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে আগ্রহ বা অনাগ্রহের ওপর।’

ইউক্রেনের মতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হাতে গোনা কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার একটি হলো প্যাট্রিয়ট, যা রাশিয়ার ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র : বিবিসি

ইউক্রেন যুদ্ধইউক্রেনে রাশিয়ার হামলারাশিয়ায় ইউক্রেনের হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?