Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য, গাড়ি ও ভবনে আগুন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৪:০০
অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য, গাড়ি ও ভবনে আগুন

বেলফাস্ট শহরে অভিবাসন-বিরোধী সহিংস বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দিতে দেখা গেছে। ছবি : রয়টার্স

যুক্তরাজ্যের বেলফাস্ট শহরে অভিবাসনবিরোধী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শত শত বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে একটি বাস ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া একটি আবাসিক ভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সুদানের এক ব্যক্তি ব্রিটিশ নাগরিককে ছুরিকাঘাত করার জেরে গতকাল মঙ্গলবার শহর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ওই সুদানি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের মুখেই মুখোশ ছিল। শহরের কেন্দ্রের কাছে একটি ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয় এবং এরপর পেট্রল বোমা নিক্ষেপ করে।

বেলফাস্টের প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত অ্যান্ট্রিমেও ভিড় করেন বিক্ষোভকারীরা।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ওনিল বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে ওনিল লিখেছেন, মুখোশধারী একদল লোক নিরীহ পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, এটি জঘন্য কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। বর্ণবাদ, ভীতি প্রদর্শন এবং সহিংসতা যেখানেই ঘটুক না কেন, তা অন্যায়। আজ রাতের এই হামলাগুলোর কোনো অজুহাত বা যুক্তি থাকতে পারে না। আমাদের রাস্তায় এমন দৃশ্য কেউ দেখতে চায় না এবং আমি আবারও শান্ত থাকার আবেদন জানাচ্ছি।

গত সোমবার রাতে উত্তর বেলফাস্টে সংঘটিত ছুরি হামলার ঘটনায় অভিযুক্তকে মঙ্গলবার গভীর রাতে হত্যাচেষ্টা, জনসমক্ষে ধারালো অস্ত্র রাখা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।

৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং তাকে আজ বুধবার আদালতে হাজির করার কথা।

সূত্র: আলজাজিরা

যুক্তরাজ্যবেলফাস্টবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯

    গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

    গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

    শ্বশুরকে নিয়ে নিজের লেখা কবিতা আবৃত্তি করলেন ডা. জুবাইদা

    শ্বশুরকে নিয়ে নিজের লেখা কবিতা আবৃত্তি করলেন ডা. জুবাইদা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    advertiseadvertise