Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ ট্যাংকার আটক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৩:০২
রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ ট্যাংকার আটক

ছবি: রয়টার্স

ব্রিটিশ সশস্ত্র বাহিনী রবিবার ভোররাতে ইংলিশ চ্যানেলে রাশিয়ার গোপন নৌবহরের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

স্থানীয় সময় রবিবার স্টারমার বলেছেন, এই সফল অভিযানটি রাশিয়ার ওপর আরও একটি আঘাত এবং ইউক্রেনে পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে তাদের মনে করিয়ে দিয়েছে যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষভাবে প্রশিক্ষিত আইন প্রয়োগকারী কর্মকর্তারা আরএএফ-এর সহায়তায় জাহাজটিতে আরোহণ করেন। তদন্ত চলাকালীন স্মারটস নামের জাহাজটিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আটক রেখে পর্যবেক্ষণে রাখা হবে।

আরও পড়ুন

নির্বাচনে হেরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রধান হলেন হাঙ্গেরির অরবান

১৪ জুন ২০২৬

প্রতিরক্ষা সচিব ড্যান জার্ভিস বলেছেন, রাশিয়া ইউক্রেনে তাদের সংঘাতের অর্থায়নের জন্য ছায়া নৌবহরের ওপর নির্ভর করে এবং আমাদের এই আটক পুতিনের অবৈধ যুদ্ধে একটি বড় আঘাত হানবে।

এই অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপের বিমান, একটি আরএএফ পি-৮ বিমান, সেইসাথে এইচএমএস সাদারল্যান্ড এবং এইচএমএস লেডবেরি সহায়তা করেছে বলে জানান তিনি।

রাশিয়া তার তেল রপ্তানির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে স্পষ্ট মালিকানা না রেখে ট্যাংকারের একটি ‘ছায়া বহর’ পরিচালনা করে আসছে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপিত তেলের ৭৫ শতাংশ পরিবহনের দায়িত্বে থাকা ৭০০টিরও বেশি জাহাজের এই গোপন নৌবহরটি ক্রেমলিনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে কাজ করে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাজ্য ইতোমধ্যে ৫০০টিরও বেশি এরকম রুশ জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: বিবিসি

রাশিয়াশেডো ফ্লিটট্যাংকারব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম