Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

দনবাস ছাড়লে ন্যাটোর সদস্যপদ পাবে ইউক্রেন, প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২১:২১
শেয়ার করুন:
দনবাস ছাড়লে ন্যাটোর সদস্যপদ পাবে ইউক্রেন, প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সাংবাদিকদের ব্রিফ করছে জেলেনস্কি। ছবি: রয়টার্স

পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনের অবশিষ্ট সেনা প্রত্যাহার করার শর্তে ইউক্রেনকে দেওয়া হবে ন্যাটো সদস্যপদ। সম্প্রতি মার্কিন আলোচকরা এমন প্রস্তাবনাই দিয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূতদের মস্কো সফর এবং ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি শীর্ষ সম্মেলনের পর আজ শনিবার এ মন্তব্য করেন জেলেনস্কি।

ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যপদ দাবি করছে কিয়েভ। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ এই দাবির বিরোধিতা করেছে। রাশিয়া জানিয়েছিল, তাদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্য রাষ্ট্র গ্রহণযোগ্য নয়।

দনবাস ছাড়ার বিষয়ে মস্কোর দাবি সত্ত্বেও জেলেনস্কি ধারাবাহিকভাবে বলে আসছেন, ইউক্রেন তার সার্বভৌম ভূখণ্ড ছাড়বে না।

শনিবার সাংবাদিকদের জেলেনস্কি জানান, ‘মার্কিনরা একটি প্রশ্ন তুলেছে : ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেন কি দনবাস থেকে সরে আসবে? এই প্রথমবার এমন প্রশ্ন তোলা হলো।’

তিনি উল্লেখ করেন, যদি তিনি এমন কোনো প্রস্তাব পান যাতে নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের তহবিলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে, তবে তিনি এসবের ওপর গণভোট করবেন।

মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনার পর বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ডাবলিনে যান মার্কিন দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ।

পুতিন এবং ক্রেমলিন কর্মকর্তাদের মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যুদ্ধের বিষয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

শান্তি চুক্তির শর্ত হিসেবে মস্কো এর আগে ইউক্রেনের সেনা সংখ্যা কমানো, ভূখণ্ড ছাড় দেওয়া এবং কিয়েভের নিরপেক্ষতার প্রস্তাব দিয়েছিল।

ইউক্রেন এই শর্তগুলো প্রত্যাখ্যান করে যুক্তি দিয়েছে, এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে যেকোনো আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে তাদের সক্ষমতা কমাবে।

তবে সম্প্রতি এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে দুই পক্ষ অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারে। গত মাসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প খেরসন অঞ্চলে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে পেরেছিলেন।

মার্কিন কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই।

শনিবার জেলেনস্কি উল্লেখ করেন, মার্কিন এই প্রস্তাবের পর তিনি বিশ্বাস করছেন এখন আবারও আলোচনায় ফিরেছে ‘ন্যাটো’।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘আপনারা পুতিনের সংকেতও শুনেছেন। এটি অত্যন্ত কঠিন আলোচনা।’

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে আছে, যার মধ্যে দনবাসের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকাই রয়েছে।

তথ্যসূত্র : বিবিসি

ভলোদিমির জেলেনস্কিইউক্রেন-রাশিয়াদনবাসন্যাটো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন