Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

গাজার শিশুদের জন্য ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করছেন ইতালীয় নারী

শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২২:৩৯
শেয়ার করুন:
গাজার শিশুদের জন্য ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করছেন ইতালীয় নারী

গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের চিকিৎসায় সহায়তার জন্য নিজের পরিবারের প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক প্রাসাদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতালির ৭৫ বছর বয়সী নারী ইউজেনিয়া গ্রানিতো। প্রাসাদটি বিক্রি করে পাওয়া সম্পূর্ণ অর্থ আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ বা এমএফএসকে দান করতে চান তিনি।

ইতালির দক্ষিণাঞ্চলের সালার্নো প্রদেশের রোক্কা চিলেন্তো এলাকায় অবস্থিত এই প্রাসাদটি ১৭ শতকের ঐতিহাসিক স্থাপনা। কয়েক প্রজন্ম ধরে এটি গ্রানিতো পরিবারের মালিকানায় রয়েছে।

ইতালির জাতীয় সংবাদ সংস্থা গত বুধবার এক প্রতিবেদন কথা প্রকাশ করে। প্রতিবেদনে ইউজেনিয়ার বক্তব্য তুলে ধরে বলা হয়, বাড়িটি বিক্রি করে তিনি যে অর্থ পাবেন, তার পুরোটাই গাজার শিশুদের জন্য এমএসএফকে দেবেন। বাড়ি বিক্রির পর নোটারির কাছে অর্থ কীভাবে ব্যবহার করা হবে, তা জানতে চান তিনি। তার প্রত্যাশা, এই অর্থ দিয়ে শিশুদের জন্য একটি হাসপাতাল বা অন্য কোনো চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে।

একই দিনে কোর্রিয়েরে দেল্লা সেরা নামক ইতালির প্রভাবশালী দৈনিকও তাদের এক প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা   প্রকাশ করে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে ইউজেনিয়া গ্রানিতোর পরিবারের ১৭ শতকের প্রাসাদ বিক্রির উদ্যোগ, সম্পূর্ণ অর্থ এমএসএফকে দেওয়ার ইচ্ছা এবং তার রিয়েল এস্টেট এজেন্ট ফ্রান্সেসকো পিও ফিগলিওলার ভূমিকা তুলে ধরা হয়।

তবে এখনো প্রাসাদটির বিক্রি সম্পন্ন হওয়া বা অনুদানের অর্থ হস্তান্তরের তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল নির্মাণের বিষয়টিও এমএসএফ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

নিজের পরিবারের শতাব্দীপ্রাচীন সম্পদ বিক্রি করে যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সংহতির একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে।

গাজার শিশুইতালীয় নারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    অনুরোধের পরও গতি কমাননি চালক, বাস উল্টে প্রাণ গেল ৩ জনের

    অনুরোধের পরও গতি কমাননি চালক, বাস উল্টে প্রাণ গেল ৩ জনের