কাঁধে নতুন ব্যাগ নেই, বসার বেঞ্চ নেই। এক দিকে ছেঁড়া তাঁবুর মেঝেতে হাঁটুর ওপর খাতা রেখে অঙ্ক কষছে শিশুরা, অন্য দিকে কয়েকটি তার, সেন্সর আর ছোট্ট প্রোগ্রামযোগ্য সার্কিট বোর্ড জুড়ে তৈরি হচ্ছে রোবটের আদল। প্রায় তিন বছরের যুদ্ধ ও বাস্তুচ্যুতির পর গাজায় শিক্ষার যে ছবি ফুটে উঠেছে, সেখানে ধ্বংসের পাশে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুই জেদ: পড়াশোনা ছাড়ব না, ভবিষ্যৎও ছাড়ব না। গত শনিবার ও রবিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) প্রকাশিত আল-জাজিরার দুটি পৃথক প্রতিবেদনে উঠে এসেছে সেই অবিচল লড়াইয়ের দুই মুখ।গাজা নগরীর আল-কাতি...