Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত তিন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:২১
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত তিন

ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এতে একজন শিশুও নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভের পূর্ব দিকে ক্ষেপণাস্ত্র আঘাত শুরু হয়। শহরে একটি ভবন ও জ্বালানি ট্যাংকে আগুন নেভাতে জরুরি বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেনকো জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিনজন আহত হয়েছেন। পতিত ধ্বংসাবশেষে অ্যাপার্টমেন্ট ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আলাদা আরও একটি ভবনে আগুন লেগেছে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছে। কয়েক দিন আগেও ইউক্রেন জুড়ে হামলায় ২১ জন নিহত হয়েছিল।

ইউক্রেনের জরুরি সেবা সংস্থা ডিএসএনএস কিয়েভে গ্যারেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি ভবনে আগুনের ছবি শেয়ার করেছে। তারা বলেছে, হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পৌঁছেছেন। এটি তার প্রথম সফর। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় রাশিয়ার হামলা প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে।

জেলেনস্কি ইউক্রেনের জন্য আরও সমর্থন জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন। তবে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ রাশিয়ার ওপরও নিষেধাজ্ঞা দিতে রাজি নন।

সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চাইছে। তারা ইউক্রেনকে সাহায্য করেছে এবং যুদ্ধ শেষে পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

দুই নেতা বেলগ্রেডে অর্থনৈতিক সম্পর্ক, ইইউর সঙ্গে সম্পর্ক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে জেলেনস্কি বলেছিলেন, মিত্রদের কাছ থেকে অ্যান্টি-ব্যালিস্টিক ব্যবস্থা পেতে দেরি হওয়ায় ভয়াবহ হতাহত ও ধ্বংস হচ্ছে। শক্তিশালী ইন্টারসেপ্টর থাকলে সাম্প্রতিক হামলায় অনেক প্রাণ বাঁচানো যেত।

পরে তিনি আরও জানান, এ বছর মিত্রদের কাছ থেকে ইন্টারসেপ্টর সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এর আগে ইউক্রেন রাশিয়ার গভীরে দুটি তেল শোধনাগার এবং কৃষ্ণসাগরে মস্কো-সংযুক্ত জাহাজে হামলা চালিয়েছিল। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যুদ্ধের অর্থায়ন কমাতে এ হামলা করা হয়েছে।

সম্প্রতি মধ্যস্থতা আলোচনা ব্যর্থ হওয়ায় দুই পক্ষের মধ্যে হামলার তীব্রতা বেড়েছে।

সূত্র : বিবিসি 

ইউক্রেন যুদ্ধইউক্রেনে রাশিয়ার হামলাকিয়েভে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?