Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

পাঁচ মহাদেশে সেনা, ঘরের প্রতিরক্ষা কোথায় ব্রিটেনের

লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৮
পাঁচ মহাদেশে সেনা, ঘরের প্রতিরক্ষা কোথায় ব্রিটেনের

ব্রিটেনের সামরিক পতাকা ছড়িয়ে আছে পাঁচ মহাদেশে। সাইপ্রাস থেকে কেনিয়া, ওমান থেকে আরও দূরের ঘাঁটি। কিন্তু নতুন এক গবেষণা প্রশ্ন তুলেছে, বিশ্বজুড়ে শক্তি প্রদর্শনের এই ব্যয় কি সত্যিই ব্রিটেনকে নিরাপদ করছে? নাকি নিজের ঘরের প্রতিরক্ষা শক্ত করার বদলে পুরোনো সাম্রাজ্যিক অভ্যাসেই বিপুল অর্থ ঢালছে দেশটি?

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রানজিশন সিকিউরিটি প্রজেক্টের গবেষকেরা ব্রিটেনকে বিদেশি সামরিক অভিযান কমিয়ে নিজস্ব ভূখণ্ড ও ইউরোপীয় প্রতিরক্ষায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনের সামরিক বাহিনীই সবচেয়ে বেশি বিদেশমুখী৷

২০২৪-২৫ সালের হিসাব বিশ্লেষণ করে গবেষণাটি বলেছে, ব্রিটিশ সামরিক বাজেটের প্রায় ২৩ শতাংশ বিদেশের অঙ্গীকার ও কার্যক্রমে ব্যয় হয়েছে। অর্থের হিসাবে তা ১ হাজার ৪০০ কোটি পাউন্ডের বেশি। এর মধ্যে ইউরোপের বাইরেই গেছে প্রায় ২৮০ কোটি পাউন্ড। সাইপ্রাস, কেনিয়া ও ওমানসহ বিভিন্ন স্থানে ব্রিটেনের সামরিক ঘাঁটি ও কৌশলগত কেন্দ্র রয়েছে।

গবেষকদের ভাষায়, এই প্রবণতা একটি “ধ্বংসাত্মক ও সেকেলে পররাষ্ট্রনীতির” লক্ষণ। ২০০১ সালের পর ইরাক, আফগানিস্তান, লিবিয়াসহ বিভিন্ন সামরিক হস্তক্ষেপে বর্তমান মূল্যে ৫ হাজার ১০০ কোটি পাউন্ডের বেশি ব্যয় করেছে ব্রিটেন। গবেষণাটি প্রশ্ন তুলেছে, এত ব্যয় দেশটিকে শেষ পর্যন্ত কতটা নিরাপদ করেছে।

সহলেখক কেভিন ক্যাশম্যানের বক্তব্য, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক তৎপরতার সঙ্গে তাল মেলাতে গিয়ে ব্রিটেনের আরও অর্থ ঢালা উচিত নয়। আর গবেষণা প্রতিষ্ঠানের সহপরিচালক খেম রোগালি বলেছেন, বিদেশে সামরিক শক্তি প্রদর্শনের বদলে অর্থ প্রতিরক্ষা, স্বাস্থ্য, আবাসন ও জলবায়ু সংকট মোকাবিলায় ব্যবহার করা উচিত।

বিতর্কটি আরও গুরুত্বপূর্ণ হয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়ানোর পরিকল্পনার কারণে। সরকার ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের ৩ দশমিক ৫ শতাংশ মূল প্রতিরক্ষায় ব্যয়ের অঙ্গীকার করেছে। ট্রানজিশন সিকিউরিটি প্রজেক্টের হিসাবে, এতে বার্ষিক প্রতিরক্ষা বাজেট ২০২৬ সালের প্রায় ৭ হাজার কোটি পাউন্ড থেকে ২০৩৫ সালে ১৫ হাজার ১০০ কোটি পাউন্ডে পৌঁছাতে পারে। সরকারি পরিকল্পনায় আগামী চার বছরেই প্রতিরক্ষায় প্রায় ২৯ হাজার ৮০০ কোটি পাউন্ড বিনিয়োগের কথা রয়েছে।

তবে ব্রিটিশ সরকারের যুক্তি ভিন্ন। তাদের বক্তব্য, বাড়তি অর্থ যুদ্ধের প্রস্তুতি, গোলাবারুদের মজুত, আধুনিক প্রযুক্তি ও ইউরোপের নিরাপত্তা জোরদারে প্রয়োজন। সরকারও বলেছে, শুধু বেশি ব্যয় নয়, অর্থ আরও কার্যকরভাবে খরচ করতে হবে।

শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু কত টাকা সেনাবাহিনী পাবে, তা নয়। প্রশ্ন হলো, সেই অর্থ কোন যুদ্ধের জন্য? দূরের ভূখণ্ডে শক্তি দেখানোর জন্য, নাকি নিজের দেশের মানুষ ও ভূখণ্ডকে রক্ষার জন্য? নতুন গবেষণা ব্রিটেনকে সেই পুরোনো হিসাবটাই নতুন করে খুলতে বলেছে।

ব্রিটেনসেনাবাহিনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট