Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বার্লিনে প্রাইড প্যারেডের ভিড়ে গাড়ি চাপায় নিহত এক, আহত ১৬

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৯
বার্লিনে প্রাইড প্যারেডের ভিড়ে গাড়ি চাপায় নিহত এক, আহত ১৬

দিনের শুরুতে প্রাইড পতাকা হাতে বার্লিনের রাস্তা দিয়ে হেঁটেছিলেন সদস্যরা। ছবি : রয়টার্স

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড প্যারেড চলাকালে জনতার মধ্যে একটি গাড়ি উঠে গেলে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে (স্থানীয় সময়) এ ঘটনার পর কর্তৃপক্ষ ইউরোপের অন্যতম বৃহৎ প্রাইড আয়োজনটি বন্ধ ঘোষণা করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শহরের কেন্দ্রীয় টিয়ারগার্টেন পার্কে প্রাইড মিছিলের রুটের কাছে একটি সাদা রঙের গাড়ি কয়েকজনকে চাপা দিয়ে একটি গাছে ধাক্কা খায়।

বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর উপস্থিত সবাইকে অনুষ্ঠানস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

টিয়ারগার্টেন পার্কে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবং সন্দেহভাজনদের খুঁজতে নিবিড় অভিযান চালানো হচ্ছে। রোববার ভোরে পুলিশ জানায়, তারা এক সন্দেহভাজনকে শনাক্ত করেছে, তবে এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।

নাথ বলেছেন, ওই ব্যক্তি আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত এবং বার্লিনের ইসলামিক সার্কেলস এর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার উদ্দেশ্য, ঘটনার সুনির্দিষ্ট ধারাবাহিকতা বা অপরাধে তার ভূমিকা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

একই সঙ্গে বার্লিনের মেয়র কাই ভেগনার ঘটনাটিকে একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজের ওপর নৃশংস হামলা বলে উল্লেখ করেছেন।

প্রাইড প্যারেড ও সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় শনিবার সকাল থেকে ২ হাজার ২০০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। জার্মানিতে ক্রিস্টোফার স্ট্রিট ডে নামে পরিচিত এ প্রাইড প্যারেডে অংশ নিতে কয়েক লাখ মানুষ বার্লিনে জড়ো হয়েছিলেন।

ঘটনার পর রাত ১০টা ১৫ মিনিটের দিকে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে মূল অনুষ্ঠান বাতিল করা হয় এবং উপস্থিত সবাইকে টিয়ারগার্টেন এলাকা এড়িয়ে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র : বিবিসি 

বার্লিনপ্রাইড প্যারেডগাড়িচাপা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়