Agamir Somoy E-Paper
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলা, ‘অবাক’ রাশিয়া

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫১
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলা, ‘অবাক’ রাশিয়া

সংগৃহীত ছবি

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ এবং এর আশেপাশের এলাকায় ইউক্রেন একটি ‘নজিরবিহীন হামলা’ চালিয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বৃহত্তম শহরে কিয়েভের এই হামলা ‘অবাক’ করেছে মস্কোকে।

সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বহুজাতিক অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনে গত শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকসান্ডার দ্রোজদেন্দো জানিয়েছেন, ওই অঞ্চলের আকাশ থেকে ১৪০টিরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এই পরিস্থিতিতে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম শহরটিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার বাহিনী রাশিয়ার সমরাস্ত্রাগার ও একটি নৌঘাঁটিতে হামলা চালিয়েছে।

আরও পড়ুন

ব্রিগেডিয়ার জেনারেলসহ ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১২

০৭ জুন ২০২৬

রুশ আক্রমণের বিরুদ্ধে একে তিনি একটি ‘ন্যায্য জবাব’ বলে অভিহিত করেছেন।

গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার ঠিক পরদিনই এই হামলা চালানো হয়।

এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি।

গভর্নর দ্রোজদেন্দো জানান, শনিবার ভোরের দিকে ইউক্রেনের এই হামলার কারণে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে এতে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেছেন।

এই হামলায় অংশ নেওয়া একটি ইউক্রেনীয় ইউনিটের কমান্ডার জানান, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করা এখন খুবই সহজ।

ইউক্রেনের আনম্যানড সিস্টেমস ফোর্সের ৪১৩তম রেজিমেন্ট রেইডের কমান্ডার ইয়েভহেন কারাস বলেছেন, আমরা রাশিয়ার আকাশে এমনভাবে উড়ি, যেন এটি আমাদের নিজেদেরই এলাকা। সেখানে প্রায় কোনো প্রতিরোধই নেই। লক্ষ্যবস্তুতে পৌঁছানো মোটেও কঠিন নয়।

সূত্র : বিবিসি

রাশিয়াইউক্রেনহামলা
    শেয়ার করুন:
    Advertisement
    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    ০৭ জুন ২০২৬, ০১:৫৮

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ০৭ জুন ২০২৬, ০৬:০৭

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    ০৭ জুন ২০২৬, ০০:০৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    ০৭ জুন ২০২৬, ০০:৪০

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    ০৭ জুন ২০২৬, ০১:১২

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ০৭ জুন ২০২৬, ০১:৩৭

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    ০৭ জুন ২০২৬, ০২:৩৮

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    ০৭ জুন ২০২৬, ০৩:২৪

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ০৭ জুন ২০২৬, ০৪:২৫

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    ০৭ জুন ২০২৬, ০৩:৩৩

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    ০৭ জুন ২০২৬, ০৫:০৫

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    ০৭ জুন ২০২৬, ০৪:০১

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    ০৭ জুন ২০২৬, ০৫:২৭

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    ০৭ জুন ২০২৬, ০৫:৫৮

    বদলি নেমে ব্রাজিলকে জেতালেন এন্দ্রিক

    বদলি নেমে ব্রাজিলকে জেতালেন এন্দ্রিক

    ০৭ জুন ২০২৬, ০৬:৩৩

    advertiseadvertise