Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ব্রিগেডিয়ার জেনারেলসহ ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১২

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:০৮
ব্রিগেডিয়ার জেনারেলসহ ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১২

ইসরায়েলি বিমান হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ তিনজন সৈন্য নিহত হওয়ার ঘটনাস্থলে লেবানিজ রেড ক্রস কর্মী ও উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি হামলা অব্যহত আছে। শনিবারের হামলায় লেবাননের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানের ওপর ইসরায়েলি হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন ও একজন সৈনিক নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, শনিবারের হামলাটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে চালানো হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে চলাচলের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে তাদের সমন্বয় করা প্রয়োজন। তারা আরও যোগ করেছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

জবাবে লেবাননের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলিদের ইচ্ছাকৃত ও বারবার চালানো নৃশংস আগ্রাসনের লক্ষ্য হলো একটি সমাধানে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়া।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন বলে নিন্দা করেছেন।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এটিকে একটি জঘন্য অপরাধ এবং লেবানন ও সকল লেবানিজ জনগণের ওপর হামলা বলে বর্ণনা করেছেন।

তিনি এক বিবৃতিতে নিহত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খুরি ও সৈনিক হুসেইন ঘোজালের পরিবার ও সহকর্মীদের পাশাপাশি লেবাননের সেনাবাহিনীর প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার বিকেলের দিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তাদের কমান্ডার জেনারেল রুডলফ হেইকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

হায়কালের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন পাকিস্তান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং লেবাননে ইসরায়েলি হামলা এই আলোচনার অন্যতম প্রধান বিতর্কিত বিষয়।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবারের হামলাকে একটি জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছে এবং লেবানন সরকারকে ওয়াশিংটনে শত্রুর দাবির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে নিজেদের দেশকে রক্তপাতের মুখে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েল লেবাননের সকল অংশের ওপর নিজের দাবি প্রতিষ্ঠা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাঘাই এই হামলাকে লেবানন, তার সেনাবাহিনী ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ এবং আগ্রাসনের একটি স্পষ্ট বার্তা হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: আলজাজিরা 

ইরান-ইসরায়েল যুদ্ধদক্ষিণ লেবাননহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে