Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

হংকংয়ের হাতে মঙ্গলে শহর গড়ার চাবি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৭
হংকংয়ের হাতে মঙ্গলে শহর গড়ার চাবি

এক দশক আগেই চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্সের লুনার প্রোব অ্যান্ড স্পেস প্রজেক্ট সেন্টার প্রকাশিত চীনের মঙ্গলযান ও ল্যান্ডারের ধারণাচিত্র।

মঙ্গলগ্রহে প্রথম বাড়ির ইট কি পৃথিবী থেকে যাবে, নাকি সেখানকার ধুলোর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের শহর? লাল গ্রহে মানুষের বসতি গড়ার সবচেয়ে বড় বাধাগুলোর একটি নির্মাণসামগ্রী। পৃথিবী থেকে ইট, সিমেন্ট বা ইস্পাত নিয়ে যাওয়া বিপুল ব্যয়বহুল। আবার মঙ্গলের মাটি গলিয়ে ইট বানাতে চাই প্রচণ্ড তাপ ও শক্তি। সেই কঠিন সমীকরণেই অভিনব উত্তর দিয়েছেন হংকংয়ের বিজ্ঞানীরা। তাঁদের উপকরণে আছে বালি, জেলাটিন আর জিনগতভাবে পরিবর্তিত ইস্ট।

গতকাল রবিবার সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও সহযোগী গবেষকেরা এমন এক ‘জীবন্ত নির্মাণসামগ্রী’ তৈরি করেছেন, যা মঙ্গলের মতো নিম্ন তাপমাত্রা ও অতি কম বায়ুচাপে ত্রিমাত্রিক মুদ্রণ পদ্ধতিতে কাঠামো তৈরিতে ব্যবহার করা সম্ভব। গবেষণাটি ১০ সেপ্টেম্বর বিজ্ঞান সাময়িকী কেম সার্কুলারিটি-তে প্রকাশিত হয়েছে।

রেসিপিটির মূল রহস্য ইস্টে। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক, যা রুটি ফোলানো ও খাদ্য গাঁজনের কাজে বহুল ব্যবহৃত। বিজ্ঞানীরা এই ইস্টের কোষকে জিনগতভাবে এমনভাবে পরিবর্তন করেছেন, যাতে তার গায়ে অত্যন্ত আঠালো প্রোটিন তৈরি হয়। এই প্রোটিন বালি ও জেলাটিনের কণাগুলোকে শক্তভাবে একসঙ্গে বেঁধে নির্মাণসামগ্রীর মতো দৃঢ় কাঠামো তৈরি করতে সাহায্য করে। ঝিনুক যেভাবে পাথরে শক্ত করে আটকে থাকে, সেই প্রাকৃতিক কৌশল থেকেই ধারণা নেওয়া হয়েছে। জেলাটিন উপাদানগুলোকে একত্রে ধরে রাখে, আর বালি দেয় কাঠামোর মূল ভর ও শক্তি। গবেষণার অন্যতম জ্যেষ্ঠ লেখক জিশেন চিউ জানিয়েছেন, তাঁর মাথায় ধারণাটি আসে শুকিয়ে জমাট বাঁধা ফল দেখে। তাঁর ভাষায়, “আমার অনুপ্রেরণা এসেছিল ফ্রিজ-ড্রাই করা ফল থেকে, যা আরও শক্ত হয়ে যায়।” মঙ্গলের প্রচণ্ড ঠান্ডা ও পাতলা বায়ুমণ্ডল অনেকটা সেই শুকিয়ে জমাট বাঁধার পরিবেশ তৈরি করতে পারে। অর্থাৎ যে ঠান্ডাকে এতদিন নির্মাণের শত্রু ভাবা হয়েছে, সেটিই এখানে কাজে লাগানো হচ্ছে। পরীক্ষাগারে মঙ্গলের পরিবেশ অনুকরণ করে তাপমাত্রা রাখা হয় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুচাপ পৃথিবীর মাত্র এক শতাংশ। সেখানে তৈরি উপাদানটির চাপ সহ্য করার ক্ষমতা প্রায় ১২ মেগাপাসকেল এবং বাঁক সহ্য করার শক্তি প্রায় ৬ মেগাপাসকেল। গবেষকদের মতে, শক্তির বিচারে এটি নিম্নমানের প্রচলিত কংক্রিটের কাছাকাছি।

আরও বড় সুবিধা শক্তি সাশ্রয়। মঙ্গলের মাটি গলিয়ে নির্মাণসামগ্রী তৈরির প্রচলিত ধারণায় এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ প্রয়োজন হতে পারে। নতুন পদ্ধতিতে পরীক্ষামূলক হিসাবে সেই ধরনের তাপভিত্তিক পদ্ধতির তুলনায় দশ থেকে একশ গুণ কম শক্তি লাগতে পারে। ভেঙে যাওয়া উপাদান আবার তৈরি করে অন্তত চারবার ব্যবহারের পরীক্ষাতেও যান্ত্রিক শক্তি প্রায় অক্ষুণ্ণ ছিল।

তবে এখনই মঙ্গলে ইস্টের বাড়ি উঠে যাচ্ছে না। পরীক্ষাটি ছোট পরিসরে এবং পৃথিবীর বালি দিয়ে হয়েছে, প্রকৃত মঙ্গল-মাটি দিয়ে নয়। সবচেয়ে কার্যকর মিশ্রণে পৃথিবী থেকে নেওয়া শূকরের জেলাটিন ও ইস্টের পুষ্টিও প্রয়োজন হয়েছে। বিকিরণ সহ্যক্ষমতা, বায়ুরোধী ব্যবস্থা, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং বড় আকারে নির্মাণ এখনও পরীক্ষা বাকি।

তবু গবেষণাটি এক নতুন সম্ভাবনা দেখাচ্ছে। মঙ্গলের প্রতিকূল পরিবেশকে পরাজিত করার বদলে যদি সেই ঠান্ডা ও নিম্নচাপকেই নির্মাণের কাজে লাগানো যায়, তবে একদিন মানুষের প্রথম মঙ্গল-ঘরের দেয়ালে হয়তো সিমেন্টের চেয়ে বেশি গল্প থাকবে এক মুঠো ধুলো আর অণুজীবের।

হংকংচীনমঙ্গলগ্রহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’