Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

২৪০০ মিটার উচ্চতায় টানা ৪০০ কিমি, সফল উড্ডয়ন চীনা বৈদ্যুতিক উড়োজাহাজের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৮
শেয়ার করুন:
২৪০০ মিটার উচ্চতায় টানা ৪০০ কিমি, সফল উড্ডয়ন চীনা বৈদ্যুতিক উড়োজাহাজের

১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড়োজাহাজটি আকাশে ছিল

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ শনিবার প্রথমবারের মতো চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। দেশটির শানডং প্রদেশের বিনঝৌতে এ উড্ডয়ন অনুষ্ঠিত হয়। স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাতায়াতে বৈদ্যুতিক উড়োজাহাজ ব্যবহারের উন্নয়নে এটি আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

চায়না কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন (কোম্যাক) উড়োজাহাজটি তৈরি করেছে। এতে ছিলেন দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। পরীক্ষামূলক উড্ডয়ন চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড়োজাহাজটি আকাশে ছিল। এ সময় এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

কোম্যাক এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি স্বাভাবিকভাবে চলেছে এবং পরীক্ষার সব ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়েছে।

সিই-২৫এ কোম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে ১৯ জন যাত্রী পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ মেট্রিক টন। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারে উড়োজাহাজটি। এর ক্রুজিং উচ্চতা ২ হাজার ৪০০ মিটার এবং একটানা চলার সক্ষমতা ৪০০ কিলোমিটার।

উড়োজাহাজটির ডানায় স্থাপন করা হয়েছে বিতরণকৃত বৈদ্যুতিক ডাক্টেড-ফ্যান প্রপালশন ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে এটি চালিত হয়।

শনিবারের উড্ডয়নের আগে গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে উড়োজাহাজটি। কোম্যাক জানিয়েছে, উন্নয়নকাজের অংশ হিসেবে সিই-২৫এ মোট ১৯টি চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

আরও পড়ুন

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক নিয়ে সহকর্মীদের বিভ্রান্ত করেছিলেন হুয়াং

১৪ নভেম্বর ২০২৬

কোম্যাকের সঙ্গে যৌথভাবে উড়োজাহাজটি তৈরি করছে চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং দেশটির আরও কয়েকটি অংশীদার প্রতিষ্ঠান।

কোম্যাক জানিয়েছে, সিই-২৫এর টাইপ সার্টিফিকেটের জন্য করা আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন।

বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য চীনের পরিবহন শ্রেণির উড়োজাহাজের উড্ডয়নযোগ্যতা-সংক্রান্ত বিধিমালা সিসিএআর-২৫ অনুসরণ করে এটি তৈরি করা হচ্ছে।

আবেদন গ্রহণের মধ্য দিয়ে উড়োজাহাজটির সনদ পাওয়ার প্রক্রিয়ায় একটি ধাপ অতিক্রম হলো। বাণিজ্যিকভাবে চলাচল শুরু করার আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সূত্র: চায়না ডেইলি


বৈদ্যুতিক উড়োজাহাজচীনফ্লাইট উড্ডয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়