Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুদ্ধের ধ্বংসস্তূপে বৃষ্টির আঘাত, অসহায় গাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯
শেয়ার করুন:
যুদ্ধের ধ্বংসস্তূপে বৃষ্টির আঘাত, অসহায় গাজার মানুষ

ভেজা তাঁবুতে সন্তানকে নিয়ে এক বাস্তুচ্যুত মা। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। এতে হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। ভিজে গেছে তাদের বিছানা, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এ তথ্য। তীব্র বৃষ্টির পাশাপাশি জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে উদ্ধার ও সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১২ ঘণ্টায় অন্তত ৭০ হাজার তাঁবু বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বৃষ্টিতে বিপর্যস্ত মানুষের কাছ থেকে তারা দেড় হাজার জরুরি সহায়তার ফোন পেয়েছে। এ ছাড়া পরিত্যক্ত তিনটি বাড়ি ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

গাজা সিটির একটি তাঁবুশিবিরে বৃষ্টির পানি সরানোর চেষ্টা করতে দেখা যায় বাস্তুচ্যুত মানুষকে। কেউ তাঁবু মেরামত করছিলেন, কেউ বালু দিয়ে তাঁবুর চারপাশ শক্ত করে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিলেন। আবার কেউ পানিতে ডুবে যাওয়া তাঁবু থেকে সন্তানদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছিলেন।

গাজার বাসিন্দা ওলফাত মাগদুব নিজের তাঁবু থেকে পানি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি বলেন, ‘বৃষ্টির প্রথম দিনেই আমাদের তাঁবু পানিতে ডুবে গেছে। পরের দিন আবার বৃষ্টি হলে কী হবে? মাত্র প্রথম দিনেই আমরা এতটা বিপর্যস্ত হয়ে পড়েছি।’

আগের বৃষ্টির অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘দুই সপ্তাহ আগে যখন বৃষ্টি হয়েছিল, তখন মেঝেতে বিছানো কম্বলের ওপর টানা চার দিন ঘুমাতে হয়েছিল। কারণ, বৃষ্টির পানি বিছানাপত্র ভিজিয়ে দিয়েছিল। এবারও একই অবস্থা। তোশক ভিজে যাওয়ায় আমাদের মেঝেতে ঘুমাতে হচ্ছে।’

বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুত গাজাবাসী। ছবি: রয়টার্সপৌর কর্তৃপক্ষ ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানির সংকট এবং প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃষ্টির পানি সরানো ও জরুরি সহায়তা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।

তাদের দাবি, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে গাজার শত শত যানবাহন ধ্বংস হয়েছে। এর মধ্যে বুলডোজার ও পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত যানও রয়েছে। ওই যুদ্ধে গাজার ২০ লাখের বেশি বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকার বড় একটি অংশ। বর্তমানে অধিকাংশ মানুষ তাঁবুশিবিরে বসবাস করছেন।

গাজায় আশ্রয়কেন্দ্র ও নির্মাণসামগ্রী প্রবেশ করতে না দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনীর অধীন সহায়তা কার্যক্রম সমন্বয়কারী সংস্থা কোগাত। সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজাজুড়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

কোগাত জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে চলতি সপ্তাহে আরও চারটি পানি নিষ্কাশনকারী বিশেষ যান গাজায় প্রবেশ করেছে। এর আগে গত এক মাসে এ ধরনের আটটি যান পাঠানো হয়। এসব যান পয়োনিষ্কাশন, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামো মেরামতের কাজে ব্যবহৃত হচ্ছে।

বৃষ্টিতে ভিজে গেছে ঘরের তোষকটাও, মেঝেতেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন বাস্তুচ্যুতরা। ছবি: রয়টার্সএদিকে গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজার পুনর্গঠনের কথা থাকলেও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচকদের মধ্যে এখনো সমঝোতা হয়নি। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গাজার বাস্তুচ্যুত বাসিন্দা রফিক ঘাত্তাস বৃষ্টির পানিতে ডুবে থাকা একটি তাঁবুশিবিরে খালি পায়ে দাঁড়িয়ে বলেন, ‘আমাদের কোনো সরঞ্জাম নেই, ত্রিপল নেই, তাঁবু নেই। আমাদের খোঁজ নেওয়ারও কেউ নেই।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

গাজাফিলিস্তিনবাস্তুচ্যুতবৃষ্টিতে ভোগান্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা