ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী
বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের অন্তত ৭০ হাজার তাঁবু
পানিতে ডুবে গেছে। এতে
হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। ভিজে
গেছে তাদের বিছানা, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয়
জিনিসপত্র। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এ তথ্য। তীব্র বৃষ্টির পাশাপাশি জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের
সংকটে উদ্ধার ও সহায়তা কার্যক্রমও
ব্যাহত হচ্ছে।
হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১২ ঘণ্টায়
অন্তত ৭০ হাজার তাঁবু
বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার
বাস্তুচ্যুত...