আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

মালয়শিয়ায় জাতিসংঘ শরণার্থী শিবিরে আশ্রয় চাইতে গেলে আটক হয় ১০০ রোহিঙ্গা। ছবি: রয়টার্স
রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগের নতুন অগ্রগতির দাবি করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। দুই দেশের আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতে, এই অগ্রগতি সম্ভব হয়েছে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার কারণেই। তিনি



