সৌদিতে ইরানি হামলার নিন্দা পাকিস্তানের

সংগৃহীত ছবি
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এসপিএ জানায়, ওই ফোনালাপে শরিফ সৌদি আরবের স্থাপনাগুলোর ওপর ইরানের ধারাবাহিক হামলার নিন্দা জানান এবং এগুলোকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেন।
তিনি সৌদি আরবের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ও সংহতিও পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার জানান, ইরানের সঙ্গে সংঘাত বাড়লে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবের পাশে দাঁড়াবে।
গত বছর স্বাক্ষরিত ওই চুক্তিতে বলা হয়েছে, ‘যেকোনো এক দেশের ওপর আগ্রাসন উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।’
২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান বারবার সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। যদিও সৌদি আরব প্রকাশ্যে জানিয়েছিল, তারা তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না।
পাকিস্তানি সেনাবাহিনীও সৌদি আরবের ওপর ইরানের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে, এতে মধ্যস্থতার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেছে, ইরানের ‘উসকানি’ সত্ত্বেও সৌদি আরবের ‘ধৈর্য ও সংযম’ কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে, তবে আরও হামলা সেই পথ বন্ধ করে দিতে পারে।














