Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

হামের টিকা মজুদ থাকলেও দিতে পারছে না সিটি করপোরেশন

  • টিকা মজুদ, তবুও শিশুরা পাবে ৫ দিন পর
শম্পা বিশ্বাস, ঢাকা
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২২:১০
হামের টিকা মজুদ থাকলেও দিতে পারছে না সিটি করপোরেশন

সারা দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকলেও এখনো শুরু হয়নি বিশেষ টিকা ক্যাম্পেইন। সরকারি ঘোষণা অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনসহ মোট চার সিটিতে এই ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ এপ্রিল।

অথচ ঢাকার দুই সিটিতে যে পরিমাণ টিকা মজুদ আছে তা দিয়ে আগেই শুরু করা যেত ক্যাম্পেইন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আর সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়ের অভাব পিছিয়ে গেছে এই কার্যক্রম। মিটিংয়ে শুরুতে তাদের বাদ রেখেছিল মন্ত্রণালয়। পরে অবশ্য শেষের দিকে যুক্ত করা হয় সিটি করপোরেশনকে।

আগামীর সময়ের সঙ্গে কথা হয় ডিএনসিসির এক কর্মকর্তার। তার কাছে জানা গেল, ঈদের আগেই হামের প্রাদুর্ভাব আঁচ করতে পেরেছিল উত্তর সিটি করপোরেশন। বিষয়টি জানানো হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কেও। কিন্তু তখন এটিকে মন্ত্রণালয় ‘হালকাভাবে’ নিয়েছিল, দাবি এই কর্মকর্তার।

সিটি করপোরেশনে সবসময়ই অন্তত এক মাসের হামের টিকা মজুদ থাকে বলে জানালেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

তাহলে কেন এই টিকার ব্যবহার শুরু হয়নি তা জানতে চাইলে আগামীর সময়কে তিনি জানালেন, ‘দৈনন্দিন টিকা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের টিকা মজুদ আছে। এই টিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমরা বিশেষ ক্যাম্পেইনে ব্যবহার করতে পারি না।’

আবার ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান বলছেন, দক্ষিণ সিটিতে হামের রোগীর সংখ্যা কম।

তার ভাষ্য, যেহেতু রোগীর সংখ্যা কম টিকা দেওয়া নিয়ে এত তাড়াহুড়োর কিছু নেই। তাছাড়া বিশেষ ক্যাম্পেইনে অনেক বেশি টিকার প্রয়োজন, এক মাসের মজুদ টিকা দিয়ে সেটা পূরণ করাও সম্ভব নয়।

হাম নিয়ে যখন দেশের অভিভাবকরা বিপর্যস্ত, দুশ্চিন্তায় পার করছেন প্রতিটি দিন। তখন বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের জবাবে বারবারই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকার টিকা নিয়ে বিশদ পরিকল্পনা করেনি। তাই এই কর্মসূচিও যে খুব ফলপ্রসূ হবে সেটাও বলা যাচ্ছে না।

আগামীর সময়ের পক্ষ থেকে কথা হয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদের সঙ্গে। তিনি অনেকটা ব্যঙ্গ করেই বলছিলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় না থাকলেই স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও ভালো চলত।’

এই চিকিৎসকের মতে, যেহেতু বিশেষ ক্যাম্পেইনে সব শিশুকেই টিকার আওতায় আনা হবে। তাই এই সময় হামের দৈনিক টিকা কার্যক্রম বন্ধ রাখলেও ক্ষতি ছিল না। বরং ওই টিকাগুলোকেও বিশেষ ক্যাম্পেইনে ব্যবহার করলে আরও বেশি শিশুকে আরও দ্রুত টিকার আওতায় আনা যেত।

ডিএনসিসিডিএসসিসিটিকাহাম টিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি