Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:০৭
ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। ছবি : ফাইল ছবি

বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

তবে কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা স্পষ্টভাবে জানা না গেলেও ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

পদত্যাগের বিষয়টি অধ্যাপক ওবায়দুল ইসলাম নিজেই খুদে বার্তার মাধ্যমে আগামীর সময়কে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে গত ৩১ মে ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ‘বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত কারণে আমার পক্ষে ইউট্যাবের প্রেসিডেন্টের মতো গুরুদায়িত্ব পালন ও সংগঠনের কার্যক্রমের পেছনে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার কাজের পরিধি আরও বেড়েছে। যে কারণে ইউট্যাবের জন্য আগের মতো সময় দেওয়া আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফলে সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং এর গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি’, পদত্যাগের কারণ ব্যাখ্যা করছিলেন ঢাবি উপাচার্য।

এদিকে পদত্যাগের বিষয়ে ইউট্যাবের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা হয় আগামীর সময়ের। তারা জানান, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে পদত্যাগ করেছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, ‘ব্যস্ততার কারণে’ পদত্যাগ করেছেন।

তবে এক খুদে বার্তায় জানতে চাইলে অধ্যাপক ওবায়দুল ইসলাম জানান, ইউট্যাবের মতো বড় সংগঠনে সময় দেবার মতো সময় আমার নাই।

ক্যাম্পাসঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিইউট্যাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ