Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

জামালের ‘সেলুন লাইব্রেরি’

মাহফুজ রহমান, লালমনিরহাট
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৪৩
জামালের ‘সেলুন লাইব্রেরি’

ছবি: আগামীর সময়

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর এলাকার এক তরুণের ব্যতিক্রমী উদ্যোগে জ্ঞানের আলো শুধু একটি গ্রামে নয়, ছড়িয়ে পড়েছে সারা দেশে। বইপ্রেমী কলেজছাত্র জামাল হোসেন তার অদম্য ইচ্ছাশক্তি, দৃঢ়তা এবং পরিশ্রমে গড়েছেন অনন্য দৃষ্টান্ত, যেখানে সেলুনই হয়ে উঠেছে জ্ঞানচর্চার কেন্দ্র।

শৈশব থেকেই বইয়ের প্রতি গভীর ভালোবাসা জামালের। স্কুলে টিফিনের টাকা খরচ না করে মাটির ব্যাংকে জমাতেন। সঞ্চয় করা ৭৫০ টাকা দিয়ে ২০১১ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় কিনেছিলেন ১০টি বই। নিজের বাড়িতে সেই বই দিয়েই শুরু করেন ছোট্ট একটি পাঠাগার। পরে আশপাশের মানুষের কাছ থেকে বই সংগ্রহ করে বাড়ির পাশে গড়ে তোলেন ‘সারপুকুর যুব ফোরাম পাঠাগার’। প্রথম দিকে এলাকার মানুষ ভাবতেন মোবাইল ফোনের যুগে পাঠাগারে কি মানুষ আসবে? শুরুতে তেমন সাড়া না পেলেও ধৈর্য হারাননি জামাল। বন্ধুদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বই সংগ্রহ অব্যাহত রাখেন। ধীরে ধীরে পাঠাগারটি হয়ে ওঠে এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের মিলনকেন্দ্র।

চিকিৎসক দেখাতে গিয়ে চেম্বারের বাইরে আর চুল কাটাতে গিয়ে সেলুনে দীর্ঘ সময় অপেক্ষা অত্যন্ত বিরক্তির।

২০১৭ সালে জামালের মাথায় চিন্তা আসে— সেলুনে অপেক্ষার সময় মানুষ যদি বই পড়ে, তাহলে কেমন হয়? সেই চিন্তা থেকেই লালমনিরহাটে প্রথমে ৫০টি সেলুনে চালু করেন ‘সেলুন লাইব্রেরি’। প্রতি সপ্তাহে এক সেলুন থেকে বই তুলে অন্য সেলুনে দিয়ে আসতেন। ধারণাটি দ্রুত জনপ্রিয়তা পায়। তার এই ধারণা থেকে সরকারি অর্থায়নে বর্তমানে দেশের ৩০টি জেলায় গড়ে উঠেছে ১ হাজার ২৩৪টি সেলুন লাইব্রেরি, যা হাজারো মানুষের পাঠচর্চার সুযোগ তৈরি করেছে। চুল কাটার সময় এখন হয়ে উঠেছে জ্ঞান অর্জনের নতুন মাধ্যম।

স্থানীয় নরসুন্দর বিপুল শীল জানালেন, আগে চুল কাটাতে এসে দীর্ঘ সময় অপেক্ষার কারণে চলে যেতেন অনেক গ্রাহক। এখন সেই গ্রাহকরা বই পড়ে সময় কাটান, ফলে আয়ও বেড়েছে দোকানে। একই সঙ্গে মানুষের মধ্যে তৈরি হচ্ছে পড়ার অভ্যাস।

‘গ্রামে এমন উদ্যোগ সত্যিই বিরল। জামাল দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে যে কেউ সমাজে পরিবর্তন আনতে পারে’, বলছিলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হরিপদ রায়।

নিজের আকাঙ্ক্ষা বর্ণনা করলেন জামাল, ‘আমার লক্ষ্য হলো প্রতিটি গ্রামে হবে একটি জ্ঞানভিত্তিক পাঠাগার। সে লক্ষ্যে যুবসমাজকে স্বেচ্ছাসেবায় যুক্ত করতে আমি শৈশব থেকে কাজ করছি। আমার অনুপ্রেরণায় অনেক যুবক স্বেচ্ছাশ্রমে কাজ করছেন, তাদের একটাই অঙ্গীকার— মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ। আমরা যুবসমাজকে স্বেচ্ছাসেবায় যুক্ত করে নেশা ও দুর্নীতি দূর করতে চাই।’

জামাল হোসেনের বাবা আব্দুস সাত্তারের কথা, ‘ছোটবেলা থেকেই জামালের বইয়ের প্রতি অনেক ভালোবাসা। তার পাঠাগার আর সেলুন লাইব্রেরিগুলো হয়ে উঠেছে জ্ঞানচর্চার কেন্দ্র। একজন তরুণের স্বপ্ন, দৃঢ়তা এবং নিষ্ঠা যে সমাজে পরিবর্তন আনতে পারে, জামাল হোসেন তার উদাহরণ।’

সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির আগামীর সময়কে জানালেন, ছোটবেলা থেকেই বইয়ের প্রতি অগাধ ভালোবাসা জামালের। প্রত্যন্ত সারপুকুর এলাকায় পাঠাভ্যাস গড়ে তুলতে নিরলস কাজ করেছেন তিনি। সামাজিক সংগঠনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সমাজ উন্নয়নে। তার অভিনব উদ্যোগ ‘সেলুন লাইব্রেরি’ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা দেশে।
জামাল হোসেনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণদের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার ক্ষেত্রে এটি অনুকরণীয়, বললেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।

ধন্যবাদসেলুন লাইব্রেরিসেলুনলাইব্রেরিপাঠাগার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ