Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

কুয়ালালামপুর বিমানবন্দরে ১ কোটি ৩০ লাখ ডলারের এআই চিপ জব্দ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:৪৭
কুয়ালালামপুর বিমানবন্দরে ১ কোটি ৩০ লাখ ডলারের এআই চিপ জব্দ

ছবি: রয়টার্স

মালয়েশিয়ার প্রধান বিমানবন্দর দিয়ে ৫ কোটি ২৯ লাখ রিংগিত (প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ পাচারের একটি চেষ্টা নস্যাৎ করেছে দেশটির শুল্ক বিভাগ।

শুক্রবার মালয়েশিয়ার শুল্ক বিভাগ জানায়, চলতি মাসের ৫ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রি ট্রেড জোনে তল্লাশি চালিয়ে ৭২টি সার্ভার জব্দ করা হয়। এসব সার্ভারে ছিল উন্নতমানের এআই চিপ।

বিমানবন্দরের শুল্ক পরিচালক জুলকিফলি মুহাম্মদ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সার্ভারগুলো এশিয়ার আরেকটি দেশে আবার রপ্তানির পরিকল্পনা ছিল। তবে মালয়েশিয়ার কৌশলগত বাণিজ্য আইন অনুযায়ী এ ধরনের পণ্য আবার রপ্তানির জন্য বিশেষ অনুমতি প্রয়োজন।

তিনি বলেছেন, নজর এড়াতে চালানটিতে পণ্যের পরিচয় ‘কম্পিউটার কম্পোনেন্ট’ হিসেবে ভুয়া ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি গন্তব্য দেশের ওপর থাকা বিধিনিষেধ এড়াতে শুধু ট্রানজিট দেশ হিসেবে দেখানো হয়েছিল মালয়েশিয়াকে।

চলমান তদন্তের স্বার্থে গন্তব্য দেশের নাম প্রকাশ করেননি তিনি।

শুল্ক বিভাগ সার্ভারগুলো জব্দ করেছে। একই সঙ্গে চালানটি পরিবহনে সহায়তাকারী একটি মালয়েশীয় কোম্পানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রের চাপের মুখে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। এআই প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ এসব চিপ যাতে চীনে পৌঁছাতে না পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে মালয়েশিয়ায় একটি চীনা কোম্পানি এনভিডিয়ার চিপযুক্ত সার্ভার ব্যবহার করে এআই উন্নয়ন করছে—এমন অভিযোগ তদন্ত করেছিল কর্তৃপক্ষ। তবে তখন উন্নত সেমিকন্ডাক্টরের অবৈধ বাণিজ্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র দুই চীনা নাগরিকের বিরুদ্ধে মালয়েশিয়া ও সিঙ্গাপুর হয়ে কোটি কোটি ডলারের এআই চিপ অবৈধভাবে চীনে পাঠানোর অভিযোগে মামলা করে।

অন্য এক অভিযানে, ১০ জুন কম্পিউটারের সিপিইউর খোলসের ভেতরে লুকিয়ে রাখা ছয়টি বাক্স থেকে ৪ হাজার ৭৬০টি ভেপ তরলও জব্দ করেছে মালয়েশিয়ার শুল্ক বিভাগ।

জুলকিফলি জানান, প্রায় ১১ লাখ ৯০ হাজার রিংগিত মূল্যের ওই ভেপ তরলে মেথামফেটামিন মেশানো ছিল। চালানটি প্রতিবেশী একটি দেশে রপ্তানির প্রস্তুতি চলছিল। তবে তদন্তের স্বার্থে সেই দেশের নামও প্রকাশ করা হয়নি।

এআই চিপকুয়ালালামপুরকৃত্রিম বুদ্ধিমত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে