Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

উপেক্ষিত রোহিঙ্গারা, পোক্ত হবে সেনাশাসন

সংবিধানে ৪৩ পরিবর্তনের ঘোষণা মিয়ানমার জান্তা প্রেসিডেন্টের

দ্য ইরাবতী
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২২:০৭
সংবিধানে ৪৩ পরিবর্তনের ঘোষণা মিয়ানমার জান্তা প্রেসিডেন্টের

মিয়ানমারের জান্তা প্রেসিডেন্ট মিন অং হ্লাইং- রয়টার্স

মিয়ানমারের সংবিধানে অন্তত ৪৩টি পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন দেশটির জান্তা প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। গত মঙ্গলবার দেশটির ইউনিয়ন পার্লামেন্টে পাঠানো এক বার্তায় ২০০৮ সালের সংবিধানে প্রস্তাবিত সংশোধনীগুলোর তালিকা পেশ করেছেন তিনি। এ তালিকায় গুরুত্ব পায়নি রোহিঙ্গাদের মতো জাতিগত সংখ্যালঘুরা। পাস হলে দেশটিতে আরও পাকাপোক্ত হবে সেনাশাসন।

সামরিক বাহিনীর প্রক্সি দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি) নিয়ন্ত্রিত পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে এই বার্তাটি গ্রহণ করার কথা নথিবদ্ধ করে। তবে প্রস্তাবিত সংশোধনীর খসড়া কিংবা এর ওপর কবে বিতর্ক অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

নাম প্রকাশ না করার শর্তে একজন আইনপ্রণেতা বললেন, ‘তারা ঠিক কীভাবে এটি সংশোধন করতে যাচ্ছে তা আমরা এখনো জানি না। ধারণা করা হচ্ছে, তারা এটি পরবর্তীতে ব্যাখ্যা করবে। কারণ যেকোনো পরিবর্তনই পার্লামেন্টে বিতর্ক ও অনুমোদনের মধ্য দিয়ে আসতে হবে।’

গত অক্টোবরে মিয়ানমার জুড়ে যুদ্ধবিরতি চুক্তির (এনসিএ) ১০ম বার্ষিকী উদযাপনের সময় মিন অং হ্লাইং দাবি করেছিলেন, জান্তার শান্তি কমিশন এবং অংশীজনরা সংশোধনের জন্য ৪৩টি পয়েন্টে একমত। রাজনৈতিক দলগুলোও একই সংখ্যার কথা উল্লেখ করেছে।

পার্লামেন্টে পাঠানো অভ্যুত্থানকারী প্রেসিডেন্টের নোটে সংশোধনীগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমত, সংবিধানের ধারা ৪৩৬ (এ)-এর অধীনে থাকা মৌলিক বিধানগুলোর সংশোধনী। যার মধ্যে ৪, ৫, ৮, ১১(এ), ১৯(এ), ২০(এ), ২২(ডি), ২৩(সি), ২৭, ৩০, ৫৩(এ), ৫৯(সি) ও (ডি), ১০৬(এ) ও (বি) এবং ২৪৮(সি) ধারা অন্তর্ভুক্ত। এগুলো পাস করার জন্য ৭৫ শতাংশের বেশি সংসদ সদস্যের অনুমোদন লাগবে। পাশাপাশি দেশব্যাপী গণভোটের প্রয়োজন হবে। যেখানে মোট ভোটারের অন্তত অর্ধেক অংশের সমর্থন থাকতে হবে।

দ্বিতীয়ত, ধারা ৪৩৬ (বি)-এর অধীনে থাকা অন্যান্য বিধানের সংশোধনী। যার মধ্যে ৬৪, ১৩৪(এ)(বি), ১৮৮(এ), ২৩২(এ), ২৩৫(বি), ২৩৯(এ), ২৪৪(এ), ২৪৫(বি), ২৫০, ২৬১ (এ), ২৮৬(এ), ২৮৮(এ)(বি), ৩২২(বি)(এইচ), ৩৩১, ৩৩৫, ৩৪২, ৩৭৩, ৪০১(এ), ৪০২, ৪০৩, ৪০৩(এ) ধারা এবং সংশ্লিষ্ট তফসিলগুলো অন্তর্ভুক্ত। এগুলো পাসের জন্য কেবল পার্লামেন্টে ৭৫ শতাংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন।

সামরিক বাহিনী মনোনীত এমপি এবং ইউএসডিপি নিয়ন্ত্রিত আইনসভায় এই পরিবর্তনগুলো সহজেই পাস করানো সম্ভব। উল্লেখ্য, সামরিক বাহিনীর তৈরি করা ২০০৮ সালের সংবিধানে জাতীয় ও উপ-জাতীয় পার্লামেন্টের ২৫ শতাংশ আসন অনির্বাচিত সামরিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, জান্তা সরকার সংবিধানের ৫৯(এফ) ধারার বিধিনিষেধ আরও বাড়াতে চায়। এই ধারার কারণে বিদেশে পারিবারিক সম্পর্ক থাকায় প্রেসিডেন্ট হতে পারছেন না কারাবন্দী নেত্রী অং সান সু চি। জান্তা এখন এই বিধিনিষেধ কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বা অঞ্চলের মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেও কার্যকর করতে চায়। এর আগে ২০১৯ সালেও সামরিক বাহিনী মনোনীত আইনপ্রণেতারা একই ধরণের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন।

এ ছাড়া জান্তা সরকার কনস্টিটিউশনাল ট্রাইব্যুনাল এবং ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার পরিকল্পনা করেছে। পাশাপাশি সংবিধানে এমন সংশোধন আনা হবে যার ফলে ইউইসির যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।

অন্যান্য প্রস্তাবিত সংশোধনীর মধ্যে রয়েছে রাজ্য ও অঞ্চলগুলোকে তাদের নিজস্ব সংবিধান তৈরির অনুমতি দেওয়া। তবে শর্ত থাকে তা যেন কেন্দ্রীয় সনদের পরিপন্থী না হয়। এ ছাড়া জনসাধারণের সরাসরি ভোটে জেলা প্রশাসকদের নির্বাচিত করার প্রস্তাবও রয়েছে এতে।

তবে লক্ষণীয় বিষয় হলো, এই ৪৩টি পয়েন্টের মধ্যে জাতিগত সংখ্যালঘু দলগুলোর দীর্ঘদিনের একটি দাবি অনুপস্থিত রয়েছে। তারা রাজ্য ও অঞ্চলের মুখ্যমন্ত্রীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা বাতিলের দাবি জানিয়ে আসছিল। যাতে স্থানীয় আইনসভাগুলো নিজেদের মুখ্যমন্ত্রী নিজেরাই ভোটের মাধ্যমে নির্বাচন করতে পারে।

৪৩টি পয়েন্টের মধ্যে ৩৪২ নম্বর ধারাও রয়েছে। এটি প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সুপারিশে সেনাপ্রধান নিয়োগের ক্ষমতা দেয়। প্রস্তাবিত সংশোধনীতে কেবল এটি স্পষ্ট করা হয়েছে যে, এই নিয়োগটি তখনই হবে যখন পদটি শূন্য হবে।

সামরিক বাহিনীর এনসিএ আলোচনা কমিটি, অংশ নেওয়া জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পরই এই ৪৩টি পয়েন্ট চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো দুইশর বেশি সংশোধনীর প্রস্তাব জমা দিলেও ‘ইউনিয়ন অ্যাকর্ড’ নামক চুক্তির আওতায় মাত্র ৪৩টি প্রস্তাব গ্রহণ করা হয়।

মিয়ানমারজান্তা প্রেসিডেন্টরোহিঙ্গাসংবিধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর