মিয়ানমারের জন্য প্রস্তাব করা আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা নিয়ন্ত্রিত পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে আনুষ্ঠানিক ও চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এই প্রস্তাব।সেনা সমর্থিত আইনপ্রণেতাদের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দাবি, এই পরিকল্পনা মিয়ানমারের বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।আসিয়ানের এই ‘পাঁচ দফা ঐকমত্য’ প্রত্যাখ্যানের প্রস্তাবটি গত ২৬ জুন পার্লামেন্টে উত্থাপন করেন জান্তার প্রক্সি দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডে...