Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জেনেরিক ওষুধে ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক, ভারতের ওপর প্রভাব কী

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৬:২১
জেনেরিক ওষুধে ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক, ভারতের ওপর প্রভাব কী

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে আমদানি করা জেনেরিক ওষুধের ওপর ২০২৮ সালের আগস্ট থেকে ধাপে ধাপে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, জেনেরিক ওষুধের উৎপাদন আবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের সবচেয়ে বড় রপ্তানিকারক ভারত।

নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নতুন শুল্কনীতি ২০২৬ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে প্রথম দুই বছর যুক্তরাষ্ট্রে আমদানি করা সব জেনেরিক ওষুধের ওপর শুল্কহার শূন্যই থাকবে। তৃতীয় বছরে তা ১০০ শতাংশে উন্নীত হবে এবং এরপর থেকে ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প লিখেছেন, ‘২০২৬ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব জেনেরিক ওষুধের ওপর প্রথম দুই বছর শূন্য শতাংশ শুল্ক বহাল থাকবে। এরপর এক বছরের জন্য শুল্ক ১০০ শতাংশ করা হবে এবং তারপর থেকে তা ২০০ শতাংশ হবে।’

তিনি আরও বললেন, ‘জেনেরিক ওষুধের উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলবে না, তাদের জন্য এটি এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা।’

ট্রাম্পের দাবি, এই নীতির মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ রক্ষা করা।

তিনি বললেন, ‘পেটেন্ট, ব্র্যান্ডেড বা উদ্ভাবনী ওষুধের ক্ষেত্রে বর্তমানে যে নীতি কার্যকর রয়েছে, সেটি অপরিবর্তিত থাকবে।’

বিশ্বজুড়ে জেনেরিক ওষুধ সরবরাহের কারণে ভারতকে প্রায়ই ‘বিশ্বের ফার্মেসি’ বলা হয়। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রায় ৪০ শতাংশই আসে ভারত থেকে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ভারত যুক্তরাষ্ট্রে ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করেছে। এটি ওই সময়ে ভারতের মোট ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের বৈশ্বিক ওষুধ রপ্তানির ৩৮ শতাংশ।

তবে ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর ওপর ঠিক কতটা প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি বাণিজ্য চুক্তিতে জেনেরিক ওষুধ ও এর কাঁচামালের বিষয়ে ভারতের জন্য আলোচনার ভিত্তিতে বিশেষ সুবিধার কথা উল্লেখ রয়েছে।

এর আগে ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প ভারত থেকে স্বল্পমূল্যের ওষুধ সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। যুক্তরাষ্ট্রে উচ্চ রক্তচাপ, বিষণ্নতা, ডায়াবেটিস, ক্যানসার, সংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত নানা রোগের চিকিৎসায় ভারতীয় জেনেরিক ওষুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ফিন্যান্সিয়াল পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মনিয়ন্ত্রণ বড়ির ক্ষেত্রে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া মোট প্রেসক্রিপশনের প্রায় ৬৫ শতাংশের ওষুধ উৎপাদন করেছে ভারতের দুটি প্রতিষ্ঠান—গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং লুপিন লিমিটেড।

জেনেরিক ওষুধমার্কিন শুল্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার