যুক্তরাষ্ট্রে আমদানি করা জেনেরিক ওষুধের ওপর ২০২৮ সালের আগস্ট থেকে ধাপে ধাপে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, জেনেরিক ওষুধের উৎপাদন আবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের সবচেয়ে বড় রপ্তানিকারক ভারত।নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নতুন শুল্কনীতি ২০২৬ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে প্রথম দুই বছর যুক্তরাষ্ট্রে আমদানি করা সব জেনেরিক ওষুধের ওপর শ...