Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

ডিআর কঙ্গোতে ইবোলার বিস্তার ‌‌‘উদ্বেগজনক’, সতর্ক করল এমএসএফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৪:৩৩
ডিআর কঙ্গোতে ইবোলার বিস্তার ‌‌‘উদ্বেগজনক’, সতর্ক করল এমএসএফ

সংগৃহীত ছবি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের দ্রুত বিস্তার গভীর উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক করেছে চিকিৎসাবিষয়ক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাব ঘোষণার দুই সপ্তাহ পর এমএসএফের উপপরিচালক ড. অ্যালান গঞ্জালেস বলেছেন, এর আগে কখনোই এত দ্রুত সময়ে এত বেশি রোগী শনাক্তের রেকর্ড হয়নি।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এই ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাস নিয়ন্ত্রণ প্রচেষ্টা তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেউসাসের সফরের মধ্যেই এলা এমএসএফের এই মন্তব্য।

বর্তমানে ডিআর কঙ্গোতে ১ হাজারেরও বেশি সন্দেহভাজন ইবোলা রোগী রয়েছেন। আর মৃত্যু হয়েছে অন্তত ২৪৬ জনের। এছাড়া প্রতিবেশী দেশ উগান্ডায় ৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে একজনের।

শনিবার এক বিবৃতিতে গঞ্জালেস বলেছেন, ইতুরি প্রদেশে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার দুই সপ্তাহ পর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর আগে কোনো প্রাদুর্ভাবে এত দ্রুত এত বেশি রোগী দেখা যায়নি।

‘আজকের বাস্তবতা হলো এই প্রাদুর্ভাবের প্রকৃত আকার ও ভয়াবহতা ঠিক কতটুকু, তা কেউ জানে না। প্রতিদিন নতুন নতুন সন্দেহভাজন রোগীর খবর আসছে। অথচ শত শত নমুনা এখনও পরীক্ষাই করা হয়নি’, পরিস্থিতি ব্যাখ্যা করছিলেন গঞ্জালেস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারবার সতর্ক করেছে, ডিআর কঙ্গোতে চলমান অভ্যন্তরীণ সংঘাত ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলার কাজকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

ডব্লিউএইচও প্রধান বুনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োমেডিকেল রিসার্চ ল্যাবরেটরি পরিদর্শন করেন। যেখানে সন্দেহভাজন ইবোলা রোগীদের নমুনা পরীক্ষা করা হয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এই ল্যাবটি এখন ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল দিতে সক্ষম, যা চিকিৎসকদের দ্রুত সংক্রমণ শনাক্ত করতে এবং চিকিৎসা শুরু করতে সাহায্য করছে।

অথচ কিছুদিন আগেও এই নমুনাগুলো কঙ্গোর রাজধানী কিনশাসায় ১ হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে পাঠাতে হতো। এই বিলম্বের কারণে অনেকের প্রাণহানি ঘটতে পারে এবং ভাইরাস আরও ছড়াতে পারে বলে স্বাস্থ্যকর্মীরা আশঙ্কা করছিলেন।

সূত্র : বিবিসি

আফ্রিকাডিআর কঙ্গোইবোলা ভাইরাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি