Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে সাত, আহত অন্তত ১২৫

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২
শেয়ার করুন:
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে সাত, আহত অন্তত ১২৫

দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেন দুটো উদ্ধারে ক্রেন আনা হয়েছে। ছবি/ সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৫ জনের বেশি। দেশটির গিজা প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রবিবার গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে আল-আয়াত এলাকার একটি গ্রামীণ সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৭০টির বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের কাছের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকর্মীদের পাশাপাশি ক্রেনও পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেছেন, কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও রেলকর্মীরা অংশ নেন। উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তারা চেষ্টা চালান।

ঘটনাস্থলের কাছের একটি ক্যাফেতে থাকা ৩১ বছর বয়সী আবদেল ওয়াহেদ মোহাম্মদ জানিয়েছেন, আসওয়ানগামী ট্রেনটি থেমে ছিল। এ সময় ফাইয়ুমগামী ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। তার ভাষ্য অনুযায়ী, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ছয়টি বগি উল্টে যায়। আহতদের অনেকের মাথায় আঘাত লেগেছে এবং হাত-পা ভেঙেছে।

আরেক প্রত্যক্ষদর্শী আহমেদ মুসা জানিয়েছেন, একটি উল্টে যাওয়া বগির নিচে খুঁড়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন উদ্ধারকর্মীরা। বগির ভেতরে অনেক মানুষ একে অপরের ওপর পড়ে ছিলেন। নিহতদের মধ্যে দুজন নারীকে দেখেছেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সাবেক স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে মিসরের কোচ বরখাস্ত

০৮ নভেম্বর ২০২৬

আল-আয়াত এলাকাটি মিসরের ভয়াবহ রেল দুর্ঘটনার জন্যও পরিচিত। ২০০২ সালে কায়রোর দক্ষিণে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। ২০০৯ সালেও ওই এলাকায় একাধিক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

মিসরের ১১ কোটি মানুষের যাতায়াতে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আফ্রিকার অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক হলেও দেশটির অনেক রেলসেবা এখনো পুরোনো। গত এক দশকে পরিবহন অবকাঠামো উন্নয়নে কয়েক শ কোটি ডলার ব্যয় করেছে সরকার। তবে রেলসেবার বড় অংশের আধুনিকায়ন এখনো বাকি রয়েছে।

সূত্র- আলজাজিরা 

মিসরমিসরে রেল দুর্ঘটনারেল দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি