Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাবেক স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে মিসরের কোচ বরখাস্ত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৯
শেয়ার করুন:
সাবেক স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে মিসরের কোচ বরখাস্ত

জাতীয় ফুটবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণ দেখিয়ে প্রধান কোচ হোসাম হাসানকে পদচ্যুত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। শনিবার (৭ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে মিসরের সাবেক এই ফরোয়ার্ডকে বরখাস্তের খবর আনুষ্ঠানিকভাবে জানায় দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে বিবৃতিতে ইএফএ কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

ইএফএর বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় দলের ধারাবাহিকতা ও ভারসাম্য বজায় রাখাই তাদের প্রধান অগ্রাধিকার এবং এতে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহসহ অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বের যে গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ের কারণ সেটি নয়। মূলত হোসাম হাসানের সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের বিতর্ক জনসমক্ষে চলে আসাতেই বিপত্তি বেঁধেছে।

আরও পড়ুন

টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

০৮ নভেম্বর ২০২৬

সাবেক স্ত্রীর সঙ্গে হাসানের কোন্দল এবং তার জেরে তৈরি হওয়া নানা বিতর্কের কারণেই মূলত এই পরিস্থিতি তৈরি হয়। এর জের ধরে গত সপ্তাহে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন দেশজুড়ে সব ধরনের গণমাধ্যমে হোসাম হাসানের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা জারি করে। জাতীয় দলের কোনো প্রধান কোচের বিরুদ্ধে দেশটিতে এমন নজিরবিহীন সিদ্ধান্তের পর তার বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে পড়েছিল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোসাম হাসানের আইনজীবীরা তার সাবেক স্ত্রী দিনা মোস্তফার (যিনি ‘ড্যান অ্যাডাম’ নামে বেশি পরিচিত) বিরুদ্ধে অফিসিয়াল নথিপত্র জালিয়াতি এবং বহু বিবাহের অভিযোগ এনে আইনি লড়াই শুরু করেছেন। দিনার প্রতিনিধিরা এই সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তবে হোসামের এই ব্যক্তিগত কেলেঙ্কারি জনসমক্ষে চলে আসায় জাতীয় দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুন

৩ গোলে এগিয়েও জয় হাতছাড়া মায়ামির

০৮ নভেম্বর ২০২৬

২০২৪ সালে মিসর জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন হোসাম হাসান। তার অধীনেই ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে মিসর। এর মাধ্যমে দেশের ফুটবল ইতিহাসে প্রথম সাবেক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের মঞ্চে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েন তিনি। যদিও টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মিসরকে।

এদিকে হোসাম হাসানকে বরখাস্তের পরপরই মিসরীয় প্রিমিয়ার লিগের ক্লাব সেরামিকা ক্লিওপেট্রার দায়িত্বে থাকা অভিজ্ঞ কোচ আলী মাহেরকে জাতীয় দলের নতুন বরখাস্তকারী হিসেবে নিয়োগ দিয়েছে ইএফএ। দায়িত্ব পেয়েই দ্রুত কাজ শুরু করতে হচ্ছে নতুন কোচ আলী মাহেরকে। আগামী ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বের ম্যাচে আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালবির মুখোমুখি হবে মিসর। বর্তমানে বাছাইপর্বে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফারাওরা।

হোসাম হাসানমিসরমোহাম্মদ সালাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট