- ৩ মাস আগে(০৯:৪৬)

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা বিশ্বের জন্য ভালো, ট্রাম্পকে শি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের শীর্ষ নেতা শি জিন পিংয়ের মধ্যে বৈঠক শুরু হয়েছে। শি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বৈঠক শুরু করেছেন।
তিনি ট্রাম্পকে বলেছেন, বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত।
শি স্পষ্ট করেছেন, তিনি বরাবরই বিশ্বাস করেন যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতপার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেছেন, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা বিশ্বের জন্য একটি ভালো বিষয় এবং তিনি ট্রাম্পের সঙ্গে প্রধান প্রধান ইস্যুতে মতবিনিময়ের জন্য উন্মুখ হয়ে আছেন।
শি যোগ করেছেন, অতীতকে এগিয়ে নিয়ে যেতে এবং ভবিষ্যতের সম্ভাবনার সুযোগ খুলার জন্য ২০২৬ সাল বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও মাইলফলক বছর হোক।
সূত্র: আলজাজিরা।
১৪ মে ২০২৬, সকাল ৯:৪৮
বৈঠকে ট্রাম্প-শি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সংঘাতের পাশাপাশি এবারের বৈঠকে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর জট খোলার সমীকরণ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।




